News Flash

  • Home
  • Uncategorized
  • এসডিএমওকে তালাবন্দি করলেন আশা কর্মীরা
Image

এসডিএমওকে তালাবন্দি করলেন আশা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া মহকুমার এসডিএমওকে তালাবন্দি করে দিল আশাকর্মীরা৷ তাদের বকেয়া টাকা দিতে বিলম্ব এবং অনিহা দেখাতেই শনিবার দুপুর একটায় এসডিএমও পদ্মরাম দেববর্মাকে তাঁর অফিসকক্ষেই তালাবন্দি করা হয়৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই আশা কর্মীদের বকেয়া টাকা নিয়ে তালবাহান করছিল দপ্তর কর্তৃপক্ষ৷ আশা কর্মীরা জানিয়েছেন একই কাজে একই জেলায় খোয়াইতে যদি আশা কর্মীদের বকেয়া টাকা মেটাতে পারে তাহলে তেলিয়ামুড়ায় কেন হবে না৷ এছাড়া এই ব্যাপারে আশা কর্মীরা তাদের কাছে জানতে চাইলে খারাপ ব্যবহার করা হয় বলে এসডিএমওর বিরুদ্ধে অভিযোগ৷ দীর্ঘদিন ধরেই চলছে এই অরাজকতা৷

প্রয়োজনীয় জিসিপত্র বর্তমানে নেই বললেই চলে৷ এদিকে নজর না দিয়ে হাসপাতালের উন্নয়ন কি করে হবে তা চিন্তা না করে সরকারী আবাসনে শুধু প্রাইভেট প্রেকটিস করার জন্য কেখে দিয়েছেন৷ শুধুই এসডিএমও নন এমওআইসি সহ আরো একজন চিকিৎসক ঐ আবাসনগুলিকে শুধুমাত্র নিজেদের প্রাইভেট প্রেকটিসের জন্য রেখে দিয়েছেন৷ অন্য নতুন যারা এই হাসপাতালে যোগদান করেছেন চিকিৎসক হিসেবে তাদেরকে হাসপাতাল থেকে দূরে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে৷ এনিয়েও অনেক অভিযোগ রয়েছেন মহকুমা স্বাস্থ্য আধিকারীকদের বিরুদ্ধে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top