News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ধ্রপ্রদেশের বিধানপরিষদের সদস্য এম ভি ভি সি মূর্তি
Image

আমেরিকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ধ্রপ্রদেশের বিধানপরিষদের সদস্য এম ভি ভি সি মূর্তি

বিশাখাপত্তনম, ৩ অক্টোবর (হি.স.) : আমেরিকায় আলাস্কায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ধ্রপ্রদেশের বিধানপরিষদের সদস্য তথা বর্ষীয়ান টিডিপি নেতা এম ভি ভি সি মূর্তি। ভারতীয় সময় বুধবার ভোররাত ৩টের সময় মূর্তির পরিবারের লোকেরা তার মৃত্যু সংবাদ পান।

গাড়িতে করে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মূর্তি সহ নিহত হয়েছে চারজন। গুরুতর আহত এক। রাজনীতির পাশাপাশি জিআইটিএএম বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ছিলেন মূর্তি। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমেরিকা গিয়েছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে টিডিপির জেনারেল সেক্রেটারি নারা লোকেশ ট্যুইটারে লেখেন, বিধান পরিষদের সদস্য এমভিভিএস মূর্তির আকস্মিক মৃত্যুতে দল এবং পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে তার অবদান কুর্নিশ যোগ্য। দয়ালু মানসিকতার জন্য বহু মানুষের হৃদয় তিনি স্পর্শ করেছিলেন।

উল্লেখনীয় মূর্তির বয়স হয়েছিল ৭৬। বিশাখাপত্তনম থেকে দুইবার ১৯৯১ এবং ১৯৯৯ সালে তিনি সাংসদ নির্বাচিত হন। মূর্তি ছাড়াও এই পথদুর্ঘটনায় তার তিন ছেলেরও মৃত্যু হয়। রাজনীতিবিদ ছাড়াও শিক্ষাক্ষেত্রে তাঁর বিশাল অবদান ছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top