News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৪ দিনের মধ্যেই তেলেঙ্গানায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন : শশী থারুর
Image

৫৪ দিনের মধ্যেই তেলেঙ্গানায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন : শশী থারুর

হায়দরাবাদ, ৩ অক্টোবর (হি.স.) : আর ৫৪ দিনের মধ্যেই তেলেঙ্গানায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। বুধবার এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি আগেরবার টিআরএস-কে জিতিয়ে রাজ্যবাসী যে ভুল করেছিল, তার পুনরাবৃত্তি যেন না হয় সেই আবেদন করেন তিনি।

সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও পি রাওয়াত জানিয়েছিলেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরামের সঙ্গে নাও হতে পারে তেলেঙ্গানার নির্বাচন। মঙ্গলবার শশী থারুর বলেন, আর মাত্র ৫৪ দিনের মধ্যে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। টিআরএস–কে ভোটে দেওয়া মানে আদতে বিজেপিকে ভোট দেওয়া। বিজেপিকে কেন্দ্র এবং টিআরএস-কে তেলেঙ্গানায় ভোট দেওয়ার মূল্য চোকাতে হচ্ছে তেলেঙ্গানা এবং ভারতকে। আমরা তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে চলেছি। ভুল হতেই পারে কিন্তু বৃহদ গণতান্ত্রিক ক্ষেত্রে সেই ভুলটি শুধরোনোর সুযোগ রয়েছে।

উল্লেখনীয় নির্ধারিত সময়ের আগেই বিধানসভা ভেঙে দেন কে চন্দ্রশেখর রাও। তাই রাজ্যে এখন ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top