News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক পুলিশের গান্ধীগিরি রাজপথে
Image

ট্রাফিক পুলিশের গান্ধীগিরি রাজপথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ একজন সুশ্রী মহিলা সুকটিতে চেপে আসলেন৷ রাস্তার পাশে সুকটিটি দাঁড় করিয়ে রাখা মাত্রই ট্রাফিক পুলিশের উর্দি পরা এক আধিকারীক ঐ মহিলার সামনে উপস্থিত হলেন৷ ট্রাফিক পুলিশের ঐ আধিকারীকের হাতে লাল গোলাপ৷ কোন কিছু বুঝ উঠার আগেই ঐ ট্রাফিক পুলিশ আধিকারীক সুকটি চালিয়ে আসা সুশ্রী মহিলাকে লাল গোলাপ নিবেদন করলেন৷ মহিলাতো অবাক বনে গেলেন৷ ঐ মহিলার জীবনে নতুন করে বসন্ত এল নাকি এই শরতে৷ নাকি সপ্রিম রায়ে পরকীয়ার নতুন ধারাপাত৷ প্রত্যক্ষদর্শীদের অনেকেই হতবাক হয়ে পড়েন৷ দৃশ্যপটটা এমনই যে মনে মধ্যে একগুচ্ছ প্রশ্ণ জন্ম দিল৷ কয়েক মিনিটের এই দৃশ্যের ক্লাইমেক্স দূর হয়ে গেল৷

মঙ্গলবার, ২রা অক্টোবর জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিনে আগরতলায় রাজপথে ট্রাফিক পুলিশের অন্যরকম ভূমিকাই নজরে এসেছে৷ সবদিন ট্রাফিক পুলিশ বাইক, সুকটি, অটো ও যানবাহন চালকদের জন্য ভয়ের কারণ৷ কাগজপত্র চেকিং করে গলদ নজরে এলেই মোকদ্দমা কিংবা জরিমানার খড়গ৷ কিন্তু, এদিন ট্রাফিক পুলিশ গান্ধীগিরি দেখাল৷ হেলমেট না পরে যারা বাইক কিংবা সুকটি চালাচ্ছে তাদেরকে লাল গোলাপ উপহার দিয়ে অনুরোধ করা হয় যাতে জীবনের সুরক্ষায় হেলমেট পরে দ্বিচক্রযান চালান৷ ট্রাফিক পুলিশের এই উদ্যোগ সকলের মনে রেখাপাত করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top