News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের গাঁজিয়াবাদে সহকর্মীর গুলিতে নিহত এক বিএসএফ জওয়ান
Image

উত্তরপ্রদেশের গাঁজিয়াবাদে সহকর্মীর গুলিতে নিহত এক বিএসএফ জওয়ান

গাঁজিয়াবাদ, ১ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের গাঁজিয়াবাদে সহকর্মীর গুলিতে নিহত এক বিএসএফ জওয়ান। সোমবার সকালে গাঁজিয়াবাদে বিএসএফ-র অস্থায়ী ছাউনিতে এই ঘটনা ঘটেছে। নিহত বিএসএফ জওয়ানের নাম জগপ্রীত সিং। অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে পুলিশ গ্রেফতার করেছে।
গাঁজিয়াবাদের পুলিশ প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সাহা্য্য করার জন্য লিঙ্ক রোড এলাকায় বাল ভারতীয় নামক একটি স্কুলে অস্থায়ী ভাবে বিএসএফ-র ছাউনি তৈরি করা হয়েছিল। সেখানেই মোতায়েন ছিলেন বিএসএফ জওয়ান জগপ্রীত সিং। এদিন সকাল ৬টা নাগাদ হঠাৎই সহকর্মী অজিত নিজের স্বয়ংক্রীয় ইনসাস রাইফেল দিয়ে জগপ্রীতে উপর গুলি বর্ষণ করে। মৃত্যু হয় জগপ্রীতের। কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। খুন না ভুলবসত গুলি বেরিয়ে গিয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। বিএসএফ ৯৫ নম্বর ব্যাটিলিয়নের দুই জওয়ান ২০১২ সালে বিএসএফ যোগ দেয়। গোটা ঘটনার তদন্তের জন্য বিএসএফও তদন্ত কমিটি গড়েছে। অন্য আরও একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে এদিন সকালে কোনও কারণবসত দুই জওয়ানের মধ্যে বচসা হয়। তার জেরেই এই ঘটনা ঘটেছে।
বরিষ্ট পুলিশ আধিকারিক এবং বিএসএফ-র কর্তারা ঘটনাস্থলে তদন্ত করে দেখছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top