News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ের কুখ্যাৎ মাদক কারবারি আটক লেফুঙ্গা থানায়
Image

বিশালগড়ের কুখ্যাৎ মাদক কারবারি আটক লেফুঙ্গা থানায়

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ সেপ্ঢেম্বর৷৷ রবিবার দুপুরে লেফুঙ্গা থানায় ধরা পড়ল বিশালগড়ের কুখ্যাত মাদক ব্যবসায়ী নামে পরিচিত প্রান্তুষ পাল নামে এক ব্যক্তি৷ জানা যায়, দুপুরে সে খোয়াই থেকে বিশালগড়ের দিকে আসছিল, তখনই লেফুঙ্গার কামালঘাট এলাকায় আটক হয় সে৷ টি আর ০১ আর ০৩৫৮ নং এর ইন্ডিগো গাড়িতে ২২০০ বোতল ফেন্সিডিলও উদ্ধার করে পুলিশ৷ যার বাজারমুল্য আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানোর পর বিশালগড় স্থিত পূর্ব লক্ষীবিল তার নিজ বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে নগদ ৬ লক্ষ  আটশো টাকা এবং ২টি ব্যাংকের পাস বুক৷ বিশালগড় থানার অবৈধ টাকা রেজিস্ট্রি করে পরে তা নিয়ে যাওয়া হয় লেফুঙ্গা থানায়৷ অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি জয়ন্ত হালদার৷ তিনি জানান, বহুদিন ধরেই প্রান্তুশ মাদক ব্যবসার সাথে যুক্ত রয়েছে৷ তবে তার সঙ্গিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ তার ঘরের সুকেসে ব্যবসার টাকা রয়েছে বলে স্বিকার করে  খোদ প্রান্তুশ৷ জানালেন ওসি জয়ন্ত হালদার৷ তিনি আরো বলেন প্রান্তুশের সাথে যুক্ত তার অন্য সঙ্গিদের ও খুজে বের করার উদ্যোগ নিয়েছে পুলিশ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top