News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
Image

রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷  রবিবার সকালে যোগেন্দ্রনগর এলাকায় রেলে কাটা পড়ে গৌতম দেবানাথ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, যোগেন্দ্রনগর দিয়ে ট্রেনটি দ্রুতগতিতে যাচ্ছিল। এমন সমষ় যুবকটি ট্রেনের নীচে চলে আসেন। এতে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনা দেখে সঙ্গে-সঙ্গে প্রত্যক্ষদর্শীরা রেল পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ছুটে আসে রেল পুলিশ। রেল পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে এবং তা ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে। তবে কী কারণে যুবকটি রেলের নীচে চলে আসে সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ। যদিও পুলিশ একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এটা কি নিছক দুর্ঘটনা, না-আত্মহত্যা, না পেছনে অন্য কোনও কারণ আছে সেই বিষয়ে অতিসত্বর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top