News Flash

  • Home
  • Uncategorized
  • ‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান তুলে বিরোধীদের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী
Image

‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান তুলে বিরোধীদের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপির দুদিনের জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য ‘অজেয় ভারত, অটল বিজেপি’ স্লোগান তুলে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী জোটের নামে যা হচ্ছে তাতে না নীতি আছে না নেতা।
শনিবার দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে শুরু হওয়া ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দুই দিনের জাতীয় কার্যকরী সমিতির বৈঠক শেষ হল রবিবার | বৈঠকের শেষ দিনে বক্তব্য রাখেন প্রথাধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বৈঠকের সমাপ্তি ভাষণে বিরোধীদের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | প্রধানমন্ত্রী এদিন বলেন, বিরোধী জোটের নামে যা ভ্রস্থাচার হচ্ছে | এই মহাজোটের কে নেতৃত্ব দেবেন তার ঠিক নেই, তাদের আদর্শ অস্পষ্ট এবং লক্ষ দুর্নীতিগ্রস্ত । এক সময় যারা একে অপরের মুখ দেখতে রাজি ছিল না এখন তাদের গলায় গলায় ব্ন্ধুত্ব | এর পাশাপাশি কংগ্রেসকেও সমালোচনা করতে ছাড়েননি তিনি। তাঁর মতে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস তেমন কোনও ভুমিকা পালন করতে পারবে না। মহাজোটের নেতৃত্বের দায়িত্ব নিতে এগিয়ে আসতে চাইছেন না কেউই।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামনে কোনও চ্যালেঞ্জ নেই। যারা সরকার গড়তে ব্যর্থ হয়েছেন তারা বিরোধী হিসেবেও ব্যর্থ হয়েছেন।” তিনি আরও বলেছেন ‘বিজেপির ৪৮ মাস কংগ্রেসের ৪৮ বছরের তুলনায় অনেক ভালো’।” আমাদের নীতি ও আদর্শ রয়েছে। নীতি প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে থাকে কিন্তু আদর্শ একই থেকে যায়’। তিনি বলেন, বিজেপিতে কেউ পদের জন্য কাজ করে না । একই সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধাঞ্জলি দেন মোদী। বলেন, ভারতের আকাশ থেকে অটল-সূর্য অস্ত গিয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রীকে স্মরণে রেখে আসন্ন নির্বাচনে বিজেপির স্লোগানও ঘোষণা করেছেন তিনি। মোদী জানিয়েছে, ‘অজেয় ভারত, অটল বিজেপি’ এই স্লোগান সামনে নিয়ে ২০১৯-এ মাঠে নামবে দল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top