News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকরায়ে গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটকে কেন্দ্র করে কংগ্রেস-বিজেপি সংঘর্ষে জখম পাঁচ
Image

ফটিকরায়ে গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটকে কেন্দ্র করে কংগ্রেস-বিজেপি সংঘর্ষে জখম পাঁচ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ আগষ্ট৷৷  শনিবার ঊনকোটি জেলায় ফটিকরায় বিধানসভার অন্তর্গত সি পি এম পরিচালিত পূর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোট অনুষ্ঠিত হয়৷ এদিনের আস্থা ভোটকে কেন্দ্র করে এলাকায় কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে মারধোরের ঘটনা ঘটে৷ ঘটনার বিবরন জানিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন আস্থা ভোট শেষে বিজেপি কর্মী সমর্থকেরা যখন বাড়ী ফিরছিল তখনই কংগ্রেসের কিছু সংখ্যক গুণ্ডাবাহিনী স্থানীয় একটি ইট ভাট্টার কাছে তাদের উপর রাস্তায় আক্রমণ চালায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অন্য বিজেপি কর্মীরা এবং তখনই শুরু হয় দুপক্ষের মধ্যে মারধোর ও ইটবৃষ্টি৷ অন্যদিকে কংগ্রেস দলের অভিযোগ কংগ্রেসের দলীয় কার্যালয়ে কংগ্রেস কর্মীরা সেই সময় অফিসে বসে কাজ করছিল তখনই বিজেপি আশ্রিত কিছু সামজদ্রোহীরা তাদের অফিসে অতর্কিত হামলা চালায় এবং তাদের কর্মীদের মারধোর করে৷ ঘটনা বিশাল আকার ধারন করলে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি এস আর বাহিনী৷ ঘটনায় কংগ্রেস দলের দুই কর্মী সমর্থক এবং বিজেপি দলের তিনজন কর্মী আহত হয়৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফটিকরায় হাসপাতালে৷ এর মধ্যে কংগ্রেস দলের কর্মীদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়৷ বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ আস্থা ভোটকে কেন্দ্র করে দু’দলের মধ্যে এই মারধোরের ঘটনায় এলাকার স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং ছি ছি রব উঠেছে৷ যতটুকু খবর ঘটনায় দু’দলই থানায় মামলা পাল্টা মামলার পথে হাটছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top