News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউয়ে রহস্যজনক বিস্ফোরণ, মৃত ২
Image

লখনউয়ে রহস্যজনক বিস্ফোরণ, মৃত ২

লখনউ, ৪ জুন (হি.স.): লখনউয়ের কাকোরি এলাকায় রহস্যজনক বিস্ফোরণে একটি বাড়ি ও সংলগ্ন আবাসিক ভবন ভেঙে পড়ায় মৃত্যু হল দু’জনের|এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন| সোমবার বেলা এগারোটা নাগাদ লখনউয়ের কাকোরি এলাকায়, মুন্না লাল খেরা গ্রামের জেহাতা রোডে অবস্থিত একটি বাড়ি আচমকা ভেঙে পড়ে| বিস্ফোরণের জেরেই বাড়িটি ভেঙে পড়ে| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা সহ দু’জনের|

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) দীপক কুমার জানিয়েছেন, সোমবার সকালে সঞ্জয় লোধি নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ হয়| ওই বাড়িতে ভাড়া থাকতেন নাসির ও তাঁর পরিবারের সদস্যরা| বেলা এগারোটা নাগাদ বিস্ফোরণের জেরে সঞ্জয়ের বাড়ি ছাড়াও সংলগ্ন আবাসিক ভবনও ভেঙে পড়ে| ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে এক মহিলা সহ দু’জনের দেহ| বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| কি কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বাড়ির বেসমেন্টে বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top