News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুত রাজশাহী-কলকাতা ট্রেন চালু ঃ শ্রিংলা
Image

দ্রুত রাজশাহী-কলকাতা ট্রেন চালু ঃ শ্রিংলা

মনির হোসেন, ঢাকা, ২ এপ্রিল৷৷ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারতের কাছ থেকে রাজশাহী যেন  পূর্ণসুবিধা নিতে পারে সেজন্য আমরা রাজশাহী বর্ডারকে উন্নত করছি৷ রাজশাহীর উন্নয়নে দ্রুত আমরা রাজশাহী কলকাতা ট্রেন চালু করতে যাচ্ছি৷ ট্রেনটি চালু হলে আমাদের সম্পর্ক আরো গভীর হবে৷ হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,  রাজশাহীর  সঙ্গে রেল যোগাযোগ চালুহলে তা দেশের মধ্যে সংসৃকতি, ঐতিহ্য বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে৷ সোমবার বেলা ১২টায় রাজশাহী সুপরা এলাকায় ভারত সরকারের আর্থিক সহায়তায় রাজশাহীর বিভিন্ন উন্নয়ন  কর্মকান্ড পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্ণের জবাবে তিনি এসবকথা বলেন৷

পাশাপাশি মানুষে মানুষে  সম্পর্ক আরো সুদৃঢ় ও শক্তিশালী হবে৷ রেল যোগাযোগ চালুর বিষয়টি ভারত গুরত্ব সহকারে বিবেচনা করছে৷ যাত্রীবাহী রেল যোগাযোগ চালুর প্রস্তাব ইতিমধ্যে ভারতের রেল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷ বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে  এ বিষয়ে টেকনিক্যাল প্রস্তুতি নেয়া হচ্ছে৷

তিনি অরো বলেন,  শিক্ষা, সংসৃকতি, ঐতিহ্যের ক্ষেত্রে  ভারতের জন্য রাজশাহী গুরুত্বপূর্ণ একটি শহর৷ এর আগে সকালে ভারতের অর্থায়নে সামাজিক, সাংসৃকতিক, পরিবেশ এবং প্রত্নতত্ত্ব অবকাঠামোর উন্নতি সাধন ও সংরক্ষণের মাধ্যমে রাজশহী মহানগরীর টেকসই  উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি৷ বিগত ৫০ বছর ধরে বাংলাদেশ – ভারতের সুসম্পর্ক চলে আসছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ভারত বন্ধুত্বের সম্পর্কের এখন সোনালি অধ্যায় চলছে৷ তাই আমাদের যৌথ সংসৃকতি নিদেক দিন উন্নতি লাভ করছে শ্রিংলা বলেন, ১৯৭১ সালে ভারতীয় সেনারা বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে৷ এটা ভারত আজও গর্বের সঙ্গে স্মরণ করে৷ দুসময় সুসময় বাংলাদেশ- ভারত সম্পর্ক অটুট থাকবে এটাই প্রত্যাশা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top