News Flash

  • Home
  • Uncategorized
  • রিপস্যাটে অধ্যক্ষ ও কর্মীর মল্লযুদ্ধ, উভয়পক্ষই থানার দ্বারস্থ
Image

রিপস্যাটে অধ্যক্ষ ও কর্মীর মল্লযুদ্ধ, উভয়পক্ষই থানার দ্বারস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ রিপস্যাটে অধ্যক্ষ এবং অস্থায়ী কর্মীর মধ্যে মল্লযুদ্ধে দিনভর উত্তেজনায় পঠন-পাঠনে বিঘ্ন ঘটে৷ উভয়েই এই ঘটনায় থানার দ্বারস্থ৷ মামলা পাল্টা মামলায় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷

অভিযোগে জানা গেছে, রিপস্যাটের অস্থায়ী কর্মী তাপস ভট্টাচার্য এদিন দুপুরে কলেজের ক্যান্টিনে চা খাওয়ার সময় অধ্যক্ষ তরুন ঘোষের সাথে বাকবিতন্ডা হয়৷ উত্তেজিত হয়ে অধ্যক্ষ তরুন ঘোষ তাপস ভট্টাচার্যকে চড় মারেন৷ তাতে তাপস ভট্টাচার্যও অধ্যক্ষকে মারধর করেন৷ তাঁদের মধ্যে হাতাহাতিতে মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ফলে, দিনভর কলেজে পঠন-পাঠন ব্যহত হয়৷

অধ্যক্ষ তরুন ঘোষের অভিযোগ, কলেজের অস্থায়ী কর্মী তাপস ভট্টাচার্য তাঁকে মারধর করেছেন৷ এদিকে, তাপস ভট্টাচার্যের অভিযোগ অধ্যক্ষ তাঁকে চড় মেরেছেন৷ এই ঘটনায় দুজনেই এনসিসি থানায় মামলা পাল্টা মামলা করেছেন৷ পুলিশ দুটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top