News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে রেল ট্যাঙ্ক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধন, বিগত সরকারকে অপদার্থ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন জ্বালানী যন্ত্রণা থেকে মুক্তি মিলবে
Image

ধর্মনগরে রেল ট্যাঙ্ক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধন, বিগত সরকারকে অপদার্থ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন জ্বালানী যন্ত্রণা থেকে মুক্তি মিলবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে সরকার গঠিত হয়েছে তা শুধু বিজেপি – আইপিএফটির সরকার নয়, এই সরকার

ধর্মনগরে রেল ট্যাঙ্ক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার৷ প্রত্যেক জনগণ যাতে এই সরকারের উন্নয়ন কর্মসূচির ফসল ভোগ করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার৷ আজ ধর্মনগর রেল স্টেশন সংলগ্ণ স্থানে ব্রডগেজ রেল ট্যাংঙ্ক ওয়াগনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবাসীকে একটাই মন্ত্র দিয়েছেন, তা হল সবকা সাথ সবকা বিকাশ৷ এই মন্ত্রের মাধ্যমেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে৷ দেশের প্রধানমন্ত্রী বিকাল মন্ত্র অনুসরণ করবে বিজেপি – আইপিএফটি সরকার৷

মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় উত্তর প্রদেশ ও বিহারে জাতপাত ভিত্তিক রাজনীতির মাধ্যমে উভয় রাজ্যকে দেশের মধ্যে বদনাম করে তুলেছিল তৎকালীন রাজ্য সরকার৷ সেই জায়গা থেকে উভয় রাজ্যকে বদনামের হাত থেকে মুক্তি দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঠিক সেই ভাবেই সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রের মাধ্যমে ত্রিপুরার ৩৭ লক্ষ জনগণকে মুক্তির পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে দেখা যেত বর্ষার সময় রাস্তাঘাট নষ্ট হয়ে দুর্ভোগের সৃষ্টি হলে তারা নিশ্চুপ হয়ে বসে থাকতো৷ ফলে সেই সময় রাজ্যে পেট্রোপণ্যসহ বিভিন্ন খাদ্যপণ্যের জন্য অনেক দুখ কষ্ট সহ্য করতে হয়েছে৷ আজকের এই ব্রডগেজ রেল ট্যাঙ্ক ওয়াগন আনলোডিং সুবিধার উদ্বোধনের মাধ্যমে রাজ্যবাসী সেই দুঘ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, এখন থেকে রাজ্যে আর পেট্রোপণ্যের অভাব হবে না৷ পেট্রোল সংগ্রহের জন্য কাউকে আর দীর্ঘ লাইন দিতে হবেনা৷ রাজ্যে এতদিন যারা পেট্রোল ডিজেলের কলোবাজারী করে আসছিল তাদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন৷

এছাড়াও ত্রিপুরাকে যারা নেশা কারবারীর স্বর্গ রাজ্যে পরিণত করেছিল তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আগামী ৩ বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্যে পরিণত করা হবে৷ সেই দিশাতেই রাজ্য সরকার কাজ করবে৷ রাজ্য সরকারের প্রতিটি দপ্তরকে ১০০ দিনের কাজ্যের লক্ষ্যমাত্রা করে দেওয়া হয়েছে৷ মরাজ্যের উন্নয়নের ক্ষেত্রে এখন থেকে কোনো ধরনের অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ কনের৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজস্ব দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, এখটা অগ্রগামী দেশ বা রাজ্যের পরিকাঠামেমা অনেকগুলো উপাদানের উপর নির্ভরশীল৷ এর মধ্যে অন্যতম উন্নততর যোগাযোগ ব্যবস্থা৷ আর যোগাযোগ ব্যবস্থার অন্যতম উপায় হল পেট্রোপণ্যের সরবরাহ৷

আজকের এই ব্রডগেজ রেল ট্যাংক ওয়াগন আনলোডিং সুবিধা চালু হওয়ার ফলে রাজ্যের উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ বিশেষ অতিথির ভাষণে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ সুরক্ষা দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, আমাদের রাজ্যে ব্রডগেজ রেল চালু হওয়ার পূর্বে প্রায় ৭০ শতাংশ পেট্রোপণ্য মিটারগ্যাজে ধর্মনগরে আসতো৷ বর্ষার সময় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়লে রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট দেখা দিত৷ কিন্তু বিগত সরকার পেট্রোল ডিজেলের মজুত বান্ডার গড়ে তোলার জন্য বিশেষ  কোনো উদ্যোগ গ্রহণ করেন নি৷ ফলে রাজ্যবাসীকে অনেক দুখ যন্ত্রনার শিকার হতে হয়েছিল৷ বর্তমান রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এখন থেকে রাজ্যের জনগণকে আর দুখ কষ্টের শিকার হতে হবে না বলে তিনি আশা প্রসাখ করেন৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ জেনারেল ম্যানেজার  উত্তীয় ভট্টাচার্য্য প্রমুখ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top