News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে মিজো শরণার্থী শিবিরে বিশেষ স্বরাষ্ট্র সচিব, প্রত্যাবর্তনে কঠোর হচ্ছে কেন্দ্র
Image

কাঞ্চনপুরে মিজো শরণার্থী শিবিরে বিশেষ স্বরাষ্ট্র সচিব, প্রত্যাবর্তনে কঠোর হচ্ছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ রিয়াং শরনার্থী প্রত্যাবর্তন নিয়ে সমস্যা মিটছেই না৷ মিজোরামের বাসিন্দারা সে রাজ্যে যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কাঞ্চনপুরে বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রিয়াং শরনার্থীরাও স্বভূমে ফিরে গেলে একই সুযোগ সুবিধা পাবেন৷ কেন্দ্রের তরফে এই প্রতিশ্রুতি দেওয়া সত্বেও, অতিরিক্ত কিছু দাবি না মিটলে তাঁরা মিজোরামে ফিরবেন না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব মহেশ কুমার সিংলাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিয়াং শরনার্থীরা৷ তবে, কেন্দ্রও এবার তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনে কঠোর অবস্থান নেবে তাও শ্রীসিংলা বুঝিয়ে দিয়েছেন৷ তাঁর কথায়, যেভাবেই হোক কাঞ্চনপুরে বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রিয়াং শরনার্থীদের মিজোরামে ফিরে যেতেই হবে৷

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব মহেশ কুমার সিংলা রাজ্যের এবং মিজোরাম সরকারের আধিকারীকদের সাথে রিয়াং শরনার্থী প্রত্যাবর্তন নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠক শেষে রিয়াং শরনার্থীদের সাথেও তাঁদের মিজোরামে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন৷  আগামীকাল কাঞ্চনপুরে আসাম রাইফেলস মাঠে রিয়াং শরনার্থীদের মধ্যে যাদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতক যোগ্যতা রয়েছে, তাদের নাম নথিভুক্ত করা হবে৷ এদিন শরনার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে, মিজোরামে ফিরে গেলে সেখানে সে রাজ্যের বাসিন্দারা যেসমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, তারাও সমস্ত কিছু একইভাবে পাবেন৷

কিন্তু, রিয়াং শরনার্থীরা মিজোরামে ফিরে যেতে ইচ্ছুক নন বলে স্পষ্ট জানিয়েছেন৷ তাঁদের বক্তব্য, কেন্দ্রের তরফে যে টাকা দেওয়া হবে, তা খুবই কম৷ তাছাড়াও আরো কয়েকটি দাবি রয়েছে তাঁদের৷ সে দাবিগুলি পূরণ করা না হলে, তাঁরা মিজোরামে ফিরে যাবেন না৷ কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিবও এদিন বুঝিয়ে দিয়েছেন, এখন তাঁদের নতুন করে কোন সুযোগ দেওয়া হবে না৷ তাঁদের যেসমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর বাইরে অন্য কোন দাবি মেনে নেবে না কেন্দ্র৷ ফলে, ধারণা করা হচ্ছে, রিয়াং শরনার্থীদের প্রত্যাবর্তনে এবার কঠোর অবস্থান নেবে কেন্দ্র৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top