News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনায় পথচারী অক্ষত থাকলেও বাইক চালককে পিটিয়ে মারল জনতা
Image

দুর্ঘটনায় পথচারী অক্ষত থাকলেও বাইক চালককে পিটিয়ে মারল জনতা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ ফেব্রুয়ারি৷৷ বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ বিশ্রামগড়স্থিত ইটভাট্টায় এক পথচারী মহিলাকে একটি বেপরোয়া বাইক ধাক্কা দেয়৷ বাইক চালক সঞ্জিত দেববর্মা (৩০) ও আরোহী দুজনেই বিশ্রামগঞ্জ থেকে চিকনছড়ায় বাড়িতে যাওয়ার পথে ঘটে দুর্ঘটনাটি৷ যদিও বাইকের ধাক্কায় মহিলার তেমন কেন আঘাত লাগেনি৷ তবে বাইক চালক ও আরোহী দুজনেই ছিল মদমত্ত৷ বাইক থেকে ছিটকে পড়ে যায় দুজনেই৷ ততক্ষণে স্থানীয় জনগণ বাইক চালক ও আরোহীকে মারাত্মকভাবে গণধোলাই দেয় বলে চালক সঞ্জিত দেববর্মার আত্মীয়রা জানিয়েছেন৷ মারাত্মকভাবে দুজনকে মারধর করে ফেলে রেখে এলাকাবাসী সেখান থেকে সরে যায়৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ তাদের অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করে দেয়৷ রাতেই সঞ্জিত দেববর্মার মৃত্যু হয়৷ অন্যদিকে, আহত বাইক আরোহী শান্তি দাসের অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে৷ যদিও, একটি মহল থেকে প্রচার করা হচ্ছে দুর্ঘটনায় আঘাত পেয়ে সঞ্জিত দেববর্মার মৃত্যু হয়েছে৷ সঞ্জিত দেববর্মার শরীরের বহু স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ বৃহস্পতিবার বিশ্রমাগঞ্জ থানায় সঞ্চিত দেববর্মার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগে উল্লেখ করা হয়েছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে৷ বিশ্রামগঞ্জ থানায় দায়ের করা মামলার নম্বর ০৯/১৮৷ মামলাটি হয়েছে আইপিসির ২৭৯, ৩৩৯, ৩৩৮ এবং ৩০৪ (এ) ধারা মোতাবেক৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top