News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
Image

দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ শেষ রক্ষা হল না৷ চিকিৎসাধীন অবস্থায় জি বি হাসপাতালে মৃত্যু হল পথ দুর্ঘটনায় আহত কেশব দেব নামে এক বৃদ্ধের৷ তার বাড়ি এ ডি নগর এলাকায়৷ মঙ্গলবার রাতে সূর্যমণিনগর থেকে বাজার করে বাড়িতে ফিরছিলেন তিনি৷ একটি দ্রুতগামী সাদারঙের ইকো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় দমকল বাহিনী আহত কেশব দেবকে প্রথম হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে রাতেই তাকে জি বিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু, শেষ রক্ষা করা যায়নি৷ বুধবার সকাল নয়টা নাগাদ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এ ব্যাপারে এ ডি নগর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ গাড়ির হদিশ পায়নি পুলিশ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top