News Flash

  • Home
  • Uncategorized
  • একই দোকানে তেইশ বছরে ত্রিশবার চুরি
Image

একই দোকানে তেইশ বছরে ত্রিশবার চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ তেইশ বছরের ব্যবসায়ীক জীবনে এক বিক্রেতার দোকানে ত্রিশবার চুরি৷ ঘটনাটি ঘটেছে কিল্লা থানাধীন আঠারভোলা বাজারে৷ ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের  ন্যায় আঠারভোলা বাজারের মিস্টি বিক্রেতা মঙ্গল মিঞা দোকান খুলতে গিয়ে দেখতে পায়৷ দোকানের দরজা ভাঙ্গা, দোকানের সামনে বিভিন্ন মিষ্টি পরে রয়েছে৷ দোকানের ভেতরে প্রবেশ করে দেখে মিস্টি নেই৷ ফ্রিজের ঠান্ডা পাণীয় জল নেই প্রায় কুড়ি হাজার টাকা সামগ্রী চুরি হয়েছে৷ তিনি বলেন তেইশ বছর হয়েছে, আঠারভোলা বাজারে ব্যবস্থা করেন৷ মোট ত্রিশবার এই দোকানে চুরি হয়৷ বহুবার বাহু সম্পদ দুসৃকতি লুন্ঠন করে নিয়ে যায়৷ পুলিশকে খবর দিলেও এখনও পর্যন্ত চোরকে আটক করতে পারল না কিল্লা থানার পুলিশ৷ প্রতিদিন দোকান বন্ধ করে সন্ধ্যায় বাড়ীতে চলে যান৷ মঙ্গলবারও দোকান থেকে বাড়ীতে ফিরে বুধবার সকালে বাজারে গিয়ে দেখেন দোকানে চুরি হয়েছে৷ বাজারটি উপজাতি অধ্যুষিত এলাকায়৷ ব্যবসায়ী মঙ্গল অভিযোগ করেন, কিল্লা থানার পুলিশ বারবার চুরির ঘটনার পর এসে তদন্ত করবে বলেও আজ অব্দি কিছুই করতে পারেনি৷ বাজারটি বেশ বড় হলেও ওই বাজারে নেই রাত্রীকালীন জরুরী বিদ্যুৎ ব্যবস্থা৷ নেই নৈশপ্রহরী৷ নেই পুলিশের কোন টহলদারী৷ বহুবার থানায় পুলিশের টহলের ব্যবস্থা করার জন্য দাবী জানানো হয়েছে৷ কিন্তু কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ অবিলম্বে বাজারে রাত্রিকালীন পুলিশী টহলের ব্যবস্থা করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন৷ তা না হলে এইভাবে বাজারের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটবেই৷ মঙ্গল মিঞা জানিয়েছেন গত দেওয়ালীর পর এই পর্যন্ত তাঁর দোকানে দশবার চুরি হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top