News Flash

  • Home
  • Uncategorized
  • অভিযুক্ত প্রশাসনিক আধিকারীকরা, পরস্পরকে বিধঁছে বিজেপি-সিপিএম
Image

অভিযুক্ত প্রশাসনিক আধিকারীকরা, পরস্পরকে বিধঁছে বিজেপি-সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনে প্রশাসনিক আধিকারীকদের সম্পর্কে অভিযোগ জানাতে বিজেপি ও সিপিএমের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে৷ প্রশাসনিক আধিকারীকদের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ এনে প্রায় প্রতিদিন নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে সিপিএম৷ তাতে পিছিয়ে নেই বিজেপিও৷ সিপিএমকে মদত দিচ্ছে বলে একাধিক আধিকারীকের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি৷

রাজ্যের কতিপয় আধিকারীকদের বিরুদ্ধে বিজেপি আরও আগেই শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিল৷ এখন সরাসরি নিজেদের পদাধিকারকে কাজে লাগিয়ে শাসক দলের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এবংবিরোধীদের উপর দমনপীড়ন চালানোর অভিযোগ করেছে বিজেপি৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ৪৩ নম্বর বুথ অফিসে আগুন ধরিয়ে দেয় শাসক দলের ক্যাডাররা৷ খবর পেয় বিজেপিরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হন৷ এই বুথ অফিসটি রেল লাইনের খুব কাছে এবং বিদ্যুৎ ট্রান্সফরমারের কাছ মাত্র ৬/৭ মিটার দূরে৷ এই ঘটনার পর ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারীক রাখাল মিত্র যে ভূমিকা নিয়েছেন তা ছিল ন্যাক্কারজনক৷ একই ভাবে মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র ধনপুরে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মানিক লাল দাস তাঁর ক্ষমতার অপবব্যবহার করছেন৷ এই আধিকারীক সম্পর্কে শাসক দলের হয়ে কাজ করার বহু অভিযোগ ইতিপূর্বেও ছিল৷ কিন্তু,এখন তিনি সরাসরি সিপিআইএমকে তুষ্ট করার জন্য ময়দানে নেমেছেন৷ বিজেপির সমস্ত প্রচারসজ্জা এলাকা থেকে খুলে নেওয়া হচ্ছে৷ যদিও সিপিএমের প্রচার সজ্জা খোলা হচ্ছে না বলে বিজেপির অভিযোগ৷

অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে  অভিযোগ করেছন বিজেপির প্রচারের ক্ষেত্রে ‘লাল সরকার’ নামে একটি ভিডিও প্রদর্শন করা হচ্ছে৷ এই ভিডিওটিতে যেসব তথ্যচিত্র তুলে ধরা হয়েছে তার সাথে বাস্তবের কোন মিল নেই৷ রাজ্যের সিপিএম সম্পর্কে মিথ্য প্রচার করছে বিজেপি৷ এই বিষয়ে বিজনবাবু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন নির্বাচন কমিশনে৷ অন্যদিকে বিজনবাবু রাজ্যের আইন দপ্তরের উপ সচিব  স্বপন চৌধুরীর বিরুদ্ধেও মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে নালিশ করেছেন৷ বিজনবাবুর অভিযোগ শ্রীচৌধুরী সোশ্যাল মিডিয়াতে বিজেপির প্রচার করছেন৷ এই ধরনের প্রচার সার্ভিস রুলস এর পরিপন্থী বলে বিজন ধর উল্লেখ করেছেন অভিযোগপত্রে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top