News Flash

  • Home
  • Uncategorized
  • মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির চত্বরে আগুন, ভস্মীভূত একাধিক দোকান
Image

মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির চত্বরে আগুন, ভস্মীভূত একাধিক দোকান

চেন্নাই, ৩ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মীনাক্ষী মন্দির চত্বরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ আগুন লাগে মীনাক্ষী মন্দির চত্বরের পূর্ব দিকে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। ৬০ জন দমকলকর্মীদের প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে মন্দির চত্বরের ভেতরে থাকা ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
অন্যদিকে দমকলের তরফ থেকে জানানো হয়েছে অগ্নি নির্বাপনের আধুনিক কোনও ব্যবস্থায় মন্দির চত্বরের ভেতরে ছিল না। তাদের দাবি সঠিক সময় আগুন নেভানোর কাজ শুরু না করলে তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এমনকি মূল মন্দিরে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
অন্যদিকে মাদুরাইয়ের জেলাশাসক বীরা রাঘবা রাও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top