News Flash

  • Home
  • Uncategorized
  • লালুর বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি ও নীতীশ, দাবি তেজস্বী যাদবের
Image

লালুর বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি ও নীতীশ, দাবি তেজস্বী যাদবের

পাটনা, ২৪ জানুয়ারি (হি.স.): পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| বুধবার রাঁচির বিশেষ সিবিআই আদালতে চাইবাসা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫০ জন| রাঁচির বিশেষ সিবিআই আদালত মুক্তি দিয়েছে ৬ জনকে|

রাঁচির বিশেষ সিবিআই আদালতের এই রায় প্রসঙ্গে লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, ‘মানুষ জানে কীভাবে বিজেপি, আরএসএস এবং বিশেষ করে নীতীশ কুমার লালুজির বিরুদ্ধে চক্রান্ত করছে| আমরা উচ্চ আদালতে যাব|’ আরজেডি-র সহ-সভাপতি রঘুবংশ প্রসাদ সিং জানিয়েছেন, ‘এই রায়ে আমরা মোটেও হতাশ নই| এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে|’ আরজেডি নেতৃত্বকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী| তিনি জানিয়েছেন, ‘অবাক হওয়ার কিছুই নেই| এই রায় প্রত্যাশিতই ছিল| আরজেডি-র বিবৃতি দুর্ভাগ্যজনক| তার মানে ওঁরা এটা বলতে চাইছে বিজেপি এবং নীতীশ জী-র সঙ্গে চক্রান্তে জড়িত বিচারক?’

পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলা, চাইবাসা ট্রেজারি মামলায় লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে|বুধবার রাঁচির বিশেষ সিবিআই আদালতে দোষীসাব্যস্ত হয়েছেন ৫০ জন| বিশেষ সিবিআই আদালতে মুক্তি পেয়েছেন ড. রাম প্রকাশ রাম, ড. মুকেশ শ্রীবাস্তব, রামঅবতার শর্মা, বিমলা শর্মা, সীমা কুমার এবং সুদেব রাণা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top