News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ধর্ষকদের কাছ থেকে নিজের সম্মান বাঁচাতে আত্মঘাতী নাবালিকা
Image

উত্তরপ্রদেশে ধর্ষকদের কাছ থেকে নিজের সম্মান বাঁচাতে আত্মঘাতী নাবালিকা

ফতেপুর(উত্তরপ্রদেশ), ২০ জানুয়ারি(হি.স.): ধর্ষণ হওয়ার হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিল এক নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায়। বৃহস্পতিবার খোলা জায়গায় শৌচ কাজ করতে বেরিয়ে ছিল ১৪ বছরের ওই নাবালিকা। সেই সময় তার পিছু নেয় দুই ব্যক্তি। পরে তারা ধর্ষণের চেষ্টা করে নাবালিকাকে। কোনও রকমে ধর্ষকদের হাত থেকে বাঁচিয়ে পালিয়ে যায় নাবালিকা। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার বেছে নেয় সে।
সূত্রের দাবি বিগত প্রায় দুই বছর ধরে ওই নাবালিকাকে নানা ভাবে যৌন হেনস্থা করত ওই দুই ব্যক্তি। যৌন হেনস্থার হওয়ার হাত থেকে বাঁচতে লেখাপড়া বন্ধ করে বাড়িতেই বসে থাকত ওই নাবালিকা। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। গণ রোষের চাপে পড়ে অভিযুক্ত ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কেন্দ্রীয় মন্ত্রী সান্ধী নিরঞ্জন জ্যোতি মৃতার পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দেন। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top