News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা, নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
Image

গৃহবধূকে গণধর্ষণের পর হত্যা, নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ রাজ্যে আইন শৃঙ্খলা গভীর উদ্বেগের মধ্যে পড়ে গিয়েছে৷ আবারও এক মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ শুধু গণধর্ষণই নয়, ধর্ষণ শেষে ঐ মহিলাকে হত্যা করে ফেলে রেখেছে দুসৃকতিরা৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ধর্মনগরের প্রত্যেকরায় গ্রামে৷ ঐ গ্রামের গৃহবধূ প্রতিমা মালাকার শনিবার রাতে প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরে গিয়েছিলেন৷ স্বামী ঘরেই ছিলেন৷ কিছুক্ষণ পর স্ত্রী ঘরে ফিরে না আসায় তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক খঁুজতে থাকেন৷ কোথাও প্রতিমার হদিশ পাননি৷ প্রতিবেশীদের নিয়েও খোঁজ করা হয়৷ পরে রবিবার সকালে বাড়ি থেকে দূরে গ্রামেরই একটি পুকুর পারে প্রতিমা মালাকারের বিবস্ত্র মৃতদেহ পাওয়া যায়৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ধর্মনগর থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ প্রাথমিক ভাবে পুলিশেরও অনুমান ঐ মহিলাকে গণধর্ষণ করা হয়েছে৷ তবে কে বা কারা একাজ করেছে সেই ব্যাপারে পুলিশ কোন ক্লু পায়নি৷ ধর্মনগরেই উত্তর পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার নাম সুবোধ দেবনাথ৷ বাড়ি থেকে কিছু দূরে রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷
এদিকে, একেই দিনে দুজনকে খুন করার অভিযোগ করেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রেও এক বিজেপি কর্মীকে পেটাই করা হয়েছে৷ একেই সঙ্গে রাজধানী আগরতলায় লাল বাহাদূর চৌমনহীতে বিজেপির একটি গাড়িতে হামলা চালানো হয়েছে৷ ধর্মনগরে উত্তরপাড়ায় থানা থেকে ১০০ মিটার দুরে বিজেপির স্থানীয় কার্যকর্তা সুবোধ নাথের নিথর দেহ পাওয়া গেছে৷ গতকাল রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না৷ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর রবিবার দুপুরে তার দেহ উদ্ধার করার সম্ভব হয়েছে৷
অন্যদিকে, ধর্মনগরের প্রত্যেকরায় এলাকায় বিজেপির মহিলা কার্যকর্তা প্রতিমা মালাকারের নিথর দেহ রবিবার দুপুরে পাওয়া গেছে৷ বাড়ি থেকে দের কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে তার দেহ ফেলে রাখা হয়৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, সারা রাজ্যে ক্রমাগত বিজেপির স্থানীয় নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে৷ নির্বাচনের আগে এসব চলতে থাকলে পথে নামা ভিন্ন অন্য কোন বিকল্প বিজেপির কাছে আর থাকবে না৷ সুবোধ নাথের গায়ে কোন আঘাতের চিহ্ণ নেই৷ তবে স্থানীয় কার্যকর্তারা টেলিফোনে বিজেপির রাজ্য সদর দফতরে খবর দিয়েছেন সুবোধ নাথকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে৷ বিপ্লব কুমার দেব বলেন, বিজেপির মহিলা কার্যকর্তা প্রতিমা মালাকারের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়ার জন্য জেলা স্তরের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী ক্ষেত্র ধনপুরেও এক বিজেপির স্থানীয় নেতার উপর সংঘবদ্ধ আক্রমণ সংগঠিত করেছে সিপিআইএম এর ক্যাডার বাহিনী৷ যদিও তিনি প্রাণে বেঁচে গেছেন৷ এদিকে, রবিবার দুপুরে রাজধানী আগরলার লাল বাহাদুর চৌমনহীতে বিজেপির একটি গাড়িতে হামলা সংগঠিত করা হয়৷ যদিও তখন গাড়িতে চালক ভিন্ন অন্য কেউ ছিলেন না৷ চালক গাড়ি থেকে নেমে যাওয়ার পর গাড়িটির ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে বলে বিজেপির সূত্রে জানা গেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top