নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ শীতে জবুথবু হয়ে পড়েছে গোটা ত্রিপুরা৷ পারদের অধোগতি আগামী আরও কয়েকদিনে বহাল থাকবে শীতের প্রকোপ৷ আরও বাড়ার সম্ভাবনা ঠান্ডার৷ আগরতলা বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল চলতি মরশুমের শীতলতম দিন৷ সোমবার ৭.৯ ডিগ্রী তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে দিয়ে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৩ ডিগ্রী সেলসিয়াস৷ অনুরূপভাবে সর্বোচ্চ তাপমাত্রাও কমে গিয়ে ১৭.৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী আরও কিছুদিন শীতের প্রকোপ বহাল থাকবে৷ পারদ আরও নিম্নমুখী হতে পারে৷ মঙ্গলবার তুলনামূলকভাবে কুয়াশা কম ছিল৷ সোমবার কুয়াশার চাদর সাড়া রাজ্যকে ঢেকে ফেলে৷ তিন ঘন্টার বেশি সূর্যের আলো পাওয়া যায়নি৷ মঙ্গলবার কুয়াশা কম থাকায় সকাল আটটা নাগাদ ঝলমলে রোজ উপভোগ করেছেন রাজ্যের মানুষ৷ ফলে যানবাহন চলাচলে তেমন কোনও অসুবিধে হয়নি আজ৷ তবে কনকনে হিমেল হাওয়া বইছে সাড়া রাজ্যে৷

শীতের প্রকোপে জবুথবু রাজ্য
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















