News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে যাবে প্রদেশ বিজেপি
Image

ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে যাবে প্রদেশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ নির্ভূল ভোটার তালিকা সুনিশ্চিতের দাবিতে আগামী ৪ জানুয়ারী মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করবেন বিজেপির প্রতিনিধি দল৷ কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী তথা বরিষ্ট বিজেপি নেতা মুক্তার আববাস নকবির নেতৃত্বে এই প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করবেন৷ এই প্রতিনিধি দলে রয়েছেন নেডার কনভেনার তথা ত্রিপুরায় বিজেপির নির্বাচন প্রভারী আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং প্রদেশ বিজেপি মুখপাত্র ডাঃ অশোক সিনহা৷

নির্বাচন কমিশনারের রাজ্য সফরকালে ২৭ হাজারেরও বেশি ভুয়ো ভোটার চিহ্ণিত হয়েছিল৷ ভোটার তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে৷ বিজেপি রাজ্য কমিটি নির্ভূল ভোটার তালিকা চাইছে৷ আগামী ৫ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ ঐ ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটার না থাকে, তা সুনিশ্চিত করার দাবিতে নির্বাচন কমিশনের সাথে দেখা করবেন বিজেপির প্রতিনিধি দল৷ পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনারকে অবগত করানো হবে৷ এরই সাথে পোষ্টাল ব্যালটের গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও সুনিশ্চিত করার দাবি জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top