News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাতে ধুয়েমুছে বিরোধীদের সাফ না করলে বিজেপির সন্তোষের কিছু থাকবে না : ওমর
Image

গুজরাতে ধুয়েমুছে বিরোধীদের সাফ না করলে বিজেপির সন্তোষের কিছু থাকবে না : ওমর

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): ধুয়েমুছে বিরোধীদের সাফ করে দেওয়া জয় না পেলে বিজেপির সন্তোষের কিছু থাকবে না। গুজরাতে ভোট গণনা নিয়ে সোমবার এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা |

এই মুহুর্তে গুজরাটে ১০৩ আসনে এগিয়ে বিজেপি এবং ৭৬ টি আসনে এগিয়ে কংগ্রেস। এরই মধ্যেই ওমর আবদুল্লা এই ট্যুইট করেন | তিনি লেখেন, গুজরাতে দলের হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪১টা জনসভা করার পরও যদি বিজেপি নিরঙ্কুশ জয় না পায়, তাহলে সেটা তাদের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।
গত ৯ ও ১৪ ডিসেম্বর দু দফায় ভোট গ্রহণ হয়েছে গুজরাটের ১৮২ টি বিধানসভা কেন্দ্রে| প্রথম দফায় ভোট পড়েছিল ৬৮ শতাংশ। দ্বিতীয় দফায় ৬৮.৭০ শতাংশ ভোট পড়েছে। দু’দফা মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৬৮.৩৫ শতাংশ। ২০১২ সালের নির্বাচনে ৭১.৩২ শতাংশ ভোট পড়েছিল। এবার তার চেয়ে ২.৯৭ শতাংশ ভোট কম পড়ল। বুথ ফেরত সমীক্ষায় দুই রাজ্যেই এগিয়ে বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

আজ সকাল থেকে গুজরাটের ৩৩টি জেলায় ৩৭টি কেন্দ্র ভোটগণনা হচ্ছে । প্রত্যেকটি গণনাকেন্দ্র রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা । প্রাথমিক গণনা শুরু হতেই প্রত্যাশা মাফিক এগিয়ে বিজেপি৷ তবে কাঁটায় কাঁটায় টক্কর দিতে শুরু করেছে কংগ্রেস৷ এই মুহুর্তে গুজরাটে ১০৩ আসনে এগিয়ে বিজেপি এবং ৭৬ টি আসনে এগিয়ে কংগ্রেস।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top