News Flash

  • Home
  • Uncategorized
  • জাকিরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ চেয়ে ফের ইন্টারপোলের দ্বারস্থ হবে এনআইএ
Image

জাকিরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ চেয়ে ফের ইন্টারপোলের দ্বারস্থ হবে এনআইএ

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): বিতর্কিত ধর্মীয় নেতা জাকির নায়ককে রেড কর্নার নোটিশ ধরানোর জন্য ফের একবার নতুন করে ইন্টারপোলের কাছে আর্জি জানাবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

উল্লেখ্য, জাকির নায়েককে রেড কর্নার নোটিশ ধরানোর জন্য এর আগেও ইন্টারপোলের কাছে আর্জি জানিয়েছিল এনআইএ। কিন্তু সেবার জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে ব্যর্থ হওয়ার কারণে এনআইএর সেই আর্জি খারিজ করে দিয়েছিল। কিন্তু এবার জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট গঠন করে তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ধরানোর জন্য ফের ইন্টারপোলের কাছে আর্জি জানাবে এনআইএ। ইন্টারপোলের দাবি রেড কর্নার নোটিশ কোন অভিযক্তের বিরুদ্ধে তখনই দাবি করা যায় যখন তার বিরুদ্ধে কোন নির্দিষ্ট অভিযোগ থাকে। কেবলমাত্র সন্দেহের ভিত্তিতে কোন ব্যক্তির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা যায় না। কারণ এর সঙ্গে হস্তান্তরের প্রক্রিয়া জড়িয়ে রয়েছে।
অন্যদিকে, জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি হলে গোটা বিশ্বজুড়ে ঘুরে বেরানোর বন্ধ হয়ে যাবে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যারেস্টে ওয়ারেন্ট পেতে সুবিধা হবে এনআইএর। এই বিষয়ে একটি ভিডিও বার্তায় বছর ৫২-র জাকির নায়েক ইন্টাপোলের সিদ্ধান্তে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমি স্বস্থিবোধ করছি। এইভাবে ভারত সরকার ও ভারতীয় তদন্তকারী সংস্থা আমাকে ন্যায় এবং সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিলে তা হলে আরও বেশি স্বস্থি বোধ করব।’

উল্লেখ্য, জাকির নায়কের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য অভিযোগ তোলে ভারতীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার এড়াতে গত বছরের জুলাই মাসে ভারত ছেড়ে পালান তিনি। তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি ঘোষণা করেছে ভারত সরকার। তিনি এই মুহূর্তে কোথায় আছেন তা এখনও অজানা। মনে করা হচ্ছে আরব আমিরশাহি, সৌদি আরব, আফ্রিকা এবং দক্ষিণপূর্ব দেশগুলির মধ্যে কোন একটি দেশে লুকিয়ে রয়েছেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top