News Flash

  • Home
  • Uncategorized
  • তহশিলদারের বাড়িতে ছয়টি তাজা বোমা উদ্ধার বিলোনীয়ায়
Image

তহশিলদারের বাড়িতে ছয়টি তাজা বোমা উদ্ধার বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্ণ চিহ্ণের মুখে৷ শান্তিরবাজার মহকুমার ঢিলছোড়া দূরত্বে বাইখোড়া এলাকার চরকবাই মগপাড়ায় বোমা উদ্ধার৷ রবিবার স্থানীয় বাসিন্দা প্রিয়লাল দাসের বাড়ির বাথরুমের ছাদ থেকে বোমার প্যাকেট উদ্ধার করা হয়৷ প্লাস্টিক ব্যাগে বাজির মতো ছোট বোমা দেখতে পেয়ে প্রিয়লাল দাস খবর দেন পুলিশকে৷ শান্তিরবাজার থানার পুলিশ ও বোম স্কোয়াডের কর্মীরা বোমা উদ্ধার করে নিয়ে যায়৷ শান্তিরবাজার থানার ওসি জানিয়েছেন উদ্ধার কৃত বোমাগুলি, দেশি বোমা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বোম স্কোয়াডের কর্মীরা এগুলি নষ্ট করে ফেলেছেন৷ পুলিশ গৃহস্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন৷ এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে বোমা মজুত রাখা হয়েছিল কিনা সন্দীহান পুলিশ৷ বাড়ির বাথরুমের ছাদ থেকে বোমা উদ্ধারের খবরে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়৷
এদিকে, বোমা উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি রাজ্য কমিটি৷ দলের মুখপাত্র ডাঃ অশোক সিনহা এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্ণে আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম৷ আমরা জানি মানিক বাবু সরকারে থাকলে রাজ্যের মানুষ বিপদগ্রস্ত হবেন৷ সাংসদ ঝর্ণা বৈদ্য থেকে সাংবাদিক শান্তনু, সুদীপ থেকে শুরু করে, বারবার বিজেপি কার্যকর্তাদের খুন, গতকাল সুনীল দেবের নৃশংস হত্যা, তা সবাই জানেন৷
কিন্তু আজকের ঘটনা এক অশনি সঙ্কেত৷ সরকারী অফিসারের বাড়িতে বোমা পাওয়া গেলো আজ৷ মাইছড়ার তহশীলদার বাদল দাসের বাড়িতে ছয়টি তাজা বোমা পাওয়া গেছে৷ নির্বাচনের আগে কিছু সরকারী অফিসারেরাও এখন সিপিএমের হয়ে খুন খারাপির কাজে নেমে পড়েছেন৷ রক্ষক এখন পরিস্কার ভাবেই ভক্ষক৷ আরও ভয়ংকর, থানার ওসি, আলমগীর হুসেইন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিচ্ছেন৷ কোনও গ্রেপ্তার নেই৷ একটি বাড়িতে পাওয়া গেছে, হাজার বাড়ির খবর আমরা জানি না৷ সিপিএম যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে৷ প্রতিটি ঘটনা আমাদের বক্তব্যকে পুষ্ট করছে, সিপিএম নির্বাচনের আগে হিংসা ছড়াবে৷ আমরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি৷ রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লীতে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রকে আমরা আমাদের উদ্বেগ জানাব৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top