News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার ৮৬ দিনের মাথায় চার্জশিট দাখিল
Image

সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার ৮৬ দিনের মাথায় চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ উচ্চ আদালত থেকে রাজ্য সরকারকে নোটিশ জারির পর শনিবার তড়িঘড়ি করে সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের চার্জশিট দাখিল করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী টিম (সিট)৷ শান্তনু হত্যার ৮৬ দিনের মাথায় এই চার্জশিট দাখিল করেছে সিট৷ শান্তনুর পিতা সাধন ভৌমিক সম্প্রতি তাঁর পুত্রের হত্যাকান্ডের সিবিআই তদন্ত চেয়ে ত্রিপুরা উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছিলেন৷ সে অনুযায়ী সিবিআই তদন্ত কেন দেওয়া হবে না জানতে চেয়ে নোটিশ ইস্যু করে উচ্চ আদালত৷ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এর জবাব দিতে হবে বলে নোটিশ জারি করেছিল আদালত৷ আদালত কেন্দ্রীয় সরকার এবং সিবিআইকেও নোটিশ ইস্যু করেছিল৷ উচ্চ আদালতের নোটিশ ইস্যু করার পর শনিবার তড়িঘড়ি নিম্ন আদালতে শান্তনু ভৌমিক হত্যাকান্ডের চার্জশিট দাখিল করেছে সিট৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের ৮৬ দিনের মাথায় দাখিলীকৃত এই চার্জশিটে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে ১৪৮, ১৪৯, ৩০২, ৩৩৩, ৩৩৫,  ৪২৭ এবং ৩ পিপিডি অ্যাক্টের ধারা বলবৎ করা হয়েছে৷ একই সঙ্গে আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কাস্টডি ট্রায়াল চালানোর আবেদনও জানানো হয়েছে সিটের তরফে৷ তবে চার্জশিটে এই সাংবাদিক হত্যাকান্ডের পেছনে কোনও ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত নেই বলে জানা গেছে৷  উল্লেখ করা যেতে পারে, ২০ সেপ্ঢেম্বর সাংবাদিক শান্তনু ভৌমিক  আগরতলা থেকে ৩০ কিলোমিটার দূরে মান্দাইয়ে আক্রান্ত হন৷ ক্ষমতাসীন সিপিআইএম এবং আইপিএফটির মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে তিনি নিহত হন৷ ঘটনার অব্যবহিত পর থেকেই এই হত্যাকান্ডের পেছনে রাজ্যের সাংবাদিক সংগঠনগুলো সহ বিভিন্ন মহল এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনার কথা উল্লেখ করে আসছেলিনে৷ সম্প্রতি প্রয়াতের পরিবারের তরফ থেকে রাজ্যে পুলিশের তদন্তের উপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তে চেয়ে উচ্চ আদালতে পিটিশন দাখিল করা হয়৷ আর এর পরই তড়িঘড়ি করে সিট চার্জশিট দাখিল করেছে বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top