আগরতলা, ১৫ ডিসেম্বর ৷৷ আবার রাজ্যে হাসপাতাল গুলিতে নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগ উঠেছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নোটি ইস্যু
করে দুটি ওষুধ রোগীদের সরবরাহ না করার জন্য নির্দেশ জারি করা হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মূলত দুটি ওষুধ নিয়েই সমস্যা দেখা দিয়েছে৷ এগুলি হল পেট্রোপ্লাজল আই জি ৪০ এম জি এবং নরফ্লসে সিস ৪০০ এম জি৷ এই দুটি ওষুধ পরীক্ষা করে গুণমান হীনতার প্রমাণ পাওয়া গেছে৷ স্বাস্থ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগামী বছরের জুলাই মাসে এই ওষুধ গুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কথা৷ আর সংশ্লিষ্ট ওষুধ সরবরহাকারী সংস্থাগুলিকে তাদের বরাত মোতাবেক অর্থ আগেই মটিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু সন্দেহ দেখা দেওয়ায় পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এতে ত্রুটি ধরা পরে৷ ফলে দপ্তর থেকে নির্দেশ জারী করা হয়েছে যাতে কোন হাসপাতাল থেকে রোগীদের এসব ওষুধগুলি দেওয়া না হয়৷ একেই সঙ্গে ওষুধ সরবরাহ সংস্থা গুলির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে৷
ত্রিপুরার হাসপাতালের পুনরায় নিম্নমানর ঔষুধ সরবরাহের অভিযোগ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















