News Flash

  • Home
  • Uncategorized
  • আইনসঙ্গত ভাবে ১০৩২৩ জন শিক্ষকের কর্মসংস্থান সুনিশ্চিতের আশ্বাস বিজেপির
Image

আইনসঙ্গত ভাবে ১০৩২৩ জন শিক্ষকের কর্মসংস্থান সুনিশ্চিতের আশ্বাস বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ ১০৩২৩ শিক্ষকদের বিষয়ে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি৷ দল মনে করছে, ছয় মাস পর তাঁদের চাকরিচ্যুত হওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়ে গেল৷ আর এরজন্য বামফ্রন্ট সরকারকে দায়ী করেছে বিজেপি৷ বিজেপি-র প্রদেশ মুখপাত্র ডাঃ অশোক সিনহা সাংবাদিকদের জানিয়েছেন, ১০৩২৩ শিক্ষকের চাকরিচ্যুতির ব্যাপারে আদালতের নির্দেশের পর রাজ্যের শাসকদল সিপিআইএম পরিস্কারভাবে বলেছিল এর পেছনে বিরোধী বিজেপি’র ষড়যন্ত্র রয়েছে৷ এখন চাকরির মেয়াদ ছয় মাস বৃদ্ধিতেও ষড়যন্ত্রের কথা তাঁরা বলবেন কিনা তা বোঝা যাচ্ছে না৷ তবে যাই-ই হোক ছয় মাস বাদে তাঁদের চাকরি থাকছে না৷ আর এই সময়কালের মধ্যে রাজ্যে নতুন সরকার আসবে৷ বিজেপি সরকার ক্ষমতায় এসেই ১০৩২৩ শিক্ষকের কর্মসংস্থানের বিষয়টি আইনসঙ্গত ভাবে সুনিশ্চিত করবে৷ তিনি বলেন, রাজ্য সরকারের অনৈতিক কার্যকলাপ এবং স্বজনপোষণের কারণে বহু পরিবার আজ হতাশায় ভুগছে৷ রাজ্যের জনগণ এদের ক্ষমা করবে না৷ আগামীদিনে বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন দিতে সক্ষম হবে৷ আইনগতভাবেই এই জটিলতা মেটানো হবে বলেও তিনি জানান৷
রাজ্যের অভূতপূর্ব রাজনৈতিক সন্ত্রাসের নমুনা সামনে এল৷ পরপর কয়েকটি বাড়িতে বাইরের দিকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়ার মতো চেষ্টা হয়েছে বুধবার সকালে৷ তবে এলাকাবাসীরা ঘটনার আঁচ করতে পারায় দুসৃকতী-পরিকল্পনা ভেস্তে গেছে৷ রাজ্য বিজেপি সভাপতি বিপ্লবকুমার দেব বৃহস্পতিবার জানিয়েছেন, সন্ত্রাসের এত কদর্য চেহারা ইতোপূর্বে লভ করা যায়নি৷ এত বড় ঘটনার পরও রাজ্যের পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ তিনি বলেন, বুধবার ভোররাতে আচমকা কতিপয় শাসকদলের মদতপুষ্ট সমাজবিরোধী ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার জয়নগরে চড়াও হয়৷ তারা সেখানে প্রথমে বেশ কয়েকটি বাড়ির সীমানা ঘিড়ে লাল ঝান্ডা পুতে দেয়৷ এর পর বাড়িগুলি থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়৷ এমন কি ঘরের দরজাও বাইরে দিয়ে লাগিয়ে দেওয়া হয়৷ এর পর বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়৷ কিন্তু এলাকাবাসী টের পেয়ে চিৎকার শুরু করলে অন্যান্য বাড়িগুলির লোকেরা বেরিয়ে আসেন৷ এতে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকা একটি স্করপিও গাড়িতে উঠে দুসৃকতকরীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়৷ তিনি বলেন, এ জাতীয় সন্ত্রাসের নমুনা ইতোপূর্বে কখনোই রাজ্যবাসী লক্ষ করেননি৷ কিন্তু পুলিশ এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপই নেয়নি৷ বিজেপি-র মন্ডল কমিটির কার্যকর্তারা এ ঘটনার পর এলাকায় রাত্রিকালীন প্রহরায় ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন৷ আক্রান্ত বাড়িগুলির সদস্যদের সিপিআইএম এর মিছিলে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তাঁরা তা না করাতেই এই ঘটনা সংঘটিত করা হয়েছে৷ তিনি উল্লেখ করেন, এ ঘটনা প্রমাণ করে, রাজ্যের পরিস্থিতি কী পর্যায়ে গিয়ে ঠেকেছে৷ অল্পের জন্য রক্ষা পেয়েছেন এই সব সাধারণ জনগন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top