মোগাদিশু, ১৪ ডিসেম্বর (হি.স.): আত্মঘাতী মানববোমা বিস্ফোরণে রক্তাক্ত হল সোমালিয়ার রাজধানী মোগাদিশু| বৃহস্পতিবার মোগাদিশুতে পুলিশ
ট্রেনিং ক্যাম্পের ভিতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় পুলিশের পোশাক পরিহিত এক জঙ্গি| জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৩ জন পুলিশ অফিসারের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন| পুলিশের মুখপাত্র মেজর এম হুসেইন জানিয়েছেন, পুলিশের পোশাক পরিহিত ওই জঙ্গি মোগাদিশুর কাহিয়ে পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আচমকা ঢুকে পড়ে, এরপর পুলিশ প্যারাডের সময় বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় ওই জঙ্গি| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন পুলিশ অফিসার| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন|
আমিন অ্যাম্বুল্যান্স-এর ডিরেক্টর আবদিকাদির আব্দিরহমান জানিয়েছেন, পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আত্মঘাতী মানববোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের| এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন| আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| জঙ্গি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন আল-শাহবাব|
মোগাদিশুতে পুলিশ ট্রেনিং ক্যাম্পে মানববোমা বিস্ফোরণ, মৃত্যু ১৩ জন পুলিশ অফিসারের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















