News Flash

  • Home
  • Uncategorized
  • স্পট-ফিক্সিংয়ের অভিযোগে শো-কজ মহম্মদ সামি
Image

স্পট-ফিক্সিংয়ের অভিযোগে শো-কজ মহম্মদ সামি

করাচি, ৮ ডিসেম্বর (হি.স.) : ক্রিকেটে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে শো-কজ করা হল ডানহাতি পেসার মহম্মদ সামিকে৷
পিএসএল-এ স্পট-ফিক্সিংয়ের তদন্ত করতে গিয়ে প্রাক্তন জাতীয় দলের পেসার সামিকে শো-কজ নোটিশ পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷ ৩৬ বছরের ডানহাতি পাক পেসার এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলেছেন৷ আর পিএসএল-এ খেলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে৷ এর মধ্যেই সামিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল পিসিবি-র দুর্নীতিদমন শাখা৷ সামির বিরুদ্ধে অভিযোগ চলতি বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ে পিএসএল-এর দ্বিতীয় সংস্করণে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি ম্যাচে সামির বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে৷ ইসলামাবাদ ইউনাইটেডের দুই ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে৷ ৬ মার্চ, তিন সদস্যের ট্রাইবুনাল গঠন করে পিসিবি৷ অগস্টে দুর্নীতি দমনশাখা শারজিল ও লতিফকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করে৷ প্রাক্তন পাক পেসার মহম্মদ ইরফান ও মহম্মদ নওয়াজকে যথাক্রমে ছ’ ও দু’মাসের নির্বাসন দেওয়া হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top