News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া মহকুমার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় বাড়ছে অপরাধ, বিএসএফের ভূমিকায় ক্ষোভ
Image

সোনামুড়া মহকুমার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় বাড়ছে অপরাধ, বিএসএফের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ ডিসেম্বর৷৷ আমাদের পূর্বসুরী দের মুখ থেকে প্রায়ই কথাটি শুনে থাকি বেড়া যদি ক্ষেত খায় তাহলে আর বেড়া দিয়ে লাভ কি? সমাজ ব্যবস্থার মধ্যে অত্যন্ত মূল্যবান প্রবাদ বাক্যটি মহান উত্তরসুরীদের ভাবনার ইতিহাস তার বাস্তব রূপ ধারণ করছে৷ রাষ্ট্র ব্যবস্থায় নিজের দেশকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করছে সীমান্ত প্রহরীদের জন্য৷ আজকাল দেখা যাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী পাচার বানিজ্য এবং অনুপ্রবেশ ঘটছে তাদের মদতেই৷ সোনামুড়া মহকুমার গোটা বক্সনগর অঞ্চলে এখন পাচার বানিজ্য রমরমা৷
গোপন সংবাদ সূত্রে জানা যায় অনুপ্রবেশ এবং পাচার বাণিজ্যের রমরমা এক মাত্র সীমান্ত রক্ষী বাহিনীর কারণে৷ মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে অবৈধ অনুপ্রবেশ ও পাচার বানিজ্য অবাধে চলছে৷ নেই কোন বিএসএফ উর্দ্ধতন কর্তৃপক্ষের ভূমিকা৷ পাচারকারীর দৌরাত্ম্য বৃদ্ধির ফলে রাস্তা দিয়ে চলা ফেরা করা খুবই বিপদজনক৷ সব চাইতে ক্ষতি করছে গরু পাচারে ব্যবহৃত গাড়ী এবং বাইক পাচারকারীরা৷ এপার থেকে গরু, বাইক, গাঁজাসহ নেশা সামগ্রী, কাপড়, মোটর পার্টস, ইলেকট্রিক সাজ সরঞ্জাম, ফেন্সীডিল আরো অনেক পণ্য সামগ্রী পাচার হচ্ছে৷ ওপার থেকে মাছ, সবজি, মটর ডাল, হেচারী ইত্যাদি৷ সীমান্তে রয়েছে ৭৪ নং ব্যাটেলিয়ান প্রহরীর দায়িত্বে৷ তাদের সঙ্গে রফা করেই এপার ওপার হচ্ছে পাচার সামগ্রী৷ রাড়ছে অপরাধ, গরু চুরি৷ পাচার করার পদ্ধতি পাল্টিয়েছে৷ সিড়ি বানিয়ে গরু গুলির পা বেঁধে ওপরের দিকে উঠিয়ে এপার থেকে ছুড়ে দেয় এবং ওপারের লোকেরা নিয়ে নেয়৷ বিগত ৫/৭ দিন ধরে কালীমুড়া ও আশেপাশের এলাকায় কার্লভার্টের নিচে দিয়ে বাংলাদেশ থেকে লোক আসা যাওয়া করছে৷ বাইক পাচার করা হয়৷ তথ্যাভিজ্ঞ মহলের মতে গোটা বক্সনগর এখন পাচার মাফিয়াদের হাতেয প্রশ্ণ উঠছে বিএসএফ এবং প্রশাসনের ভূমিকায়৷ এভাবে চলতে থাকলে আগামী দিন খুবই ভয়ঙ্কর রূপ ধারন করবে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷ সোমবার ভোররাত্রে বক্সনগর সীমান্ত এলাকা থেকে একটি কেটিএম বাইক উদ্ধার করা হয়েছে৷ কলমচৌড়া, বক্সনগর, রহিমপুর, কলুবাড়ী, বাতাদোয়া, মতিনগর ইত্যাদি এলাকা দিয়ে পাচার বাণিজ্য হচ্ছে রমরমা৷ সীমান্ত রক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top