News Flash

  • Home
  • Uncategorized
  • রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে ত্রিপুরাসহ সীমান্ত সংলগ্ণ রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে ত্রিপুরাসহ সীমান্ত সংলগ্ণ রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর(হিঃস)৷৷ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ ৭ই ডিসেম্বর কলকাতায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে৷ এই বৈঠকে উপস্থিত থাকার করার কথা পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা৷ বৈঠকে সীমান্তে রোহিঙ্গা শরণার্থী সমস্যা, অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ, চোরা চালান, পাচার, নকল টাকা, বেআইনি ড্রাগ সরবরাহ, অপরাধমূলক কাজকর্মসহ একাধিক বিষয় উঠে আসবে৷ এই নিয়ে চতুর্থবার বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এছাড়াও পাকিস্তান, মায়ানমার এবং চিন সংলগ্ণ রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪০৯৬ বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে৷ তার মধ্যে পশ্চিমবঙ্গে পড়েছে ২২১৭ কিলোমিটার, ২৬২ কিলোমিটার অসমের সঙ্গে, মেঘালয়ের সঙ্গে ৪৪৩ কিলোমিটার, ৮৫৬ কিলোমিটার ত্রিপুরার সঙ্গে এবং ১৮০ কিলোমিটার মিজোরামের সঙ্গে৷ প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে গোটা ভারতে ৩৬০০০ রোহিঙ্গা শরণার্থী অবৈধ ভাবে বসবাস করছে৷ এর আগে বিএসএফের ডিজি কে কে শর্মা বলেন চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ৮৭ জন রোহিঙ্গাকে আটক করেছে৷ তার মধ্যে ৭৬ জন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top