News Flash

  • Home
  • Uncategorized
  • আইনের শাসন ফিরিয়ে আনার দাবিতে আজ সারা রাজ্যে থানা ঘেরাও বিজেপির
Image

আইনের শাসন ফিরিয়ে আনার দাবিতে আজ সারা রাজ্যে থানা ঘেরাও বিজেপির

একাধিক স্থানে জনজাতিদের নিয়ে র্যালীর কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার সারা রাজ্যে থানা ঘেরাও করবে বিজেপি৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বিজেপি প্রদেশ মুখপাত্র ডা, অশোক সিনহা৷ তিনি জানান, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে৷ তাঁর অভিযোগ, শাসকদল প্রশাসনের প্রত্যক্ষ মদতে বিজেপি কর্মকর্তাদের পাশাপাশি বাম বিরোধী সাধারণ জনগণের উপরও আক্রমন সংগঠিত করছে৷ খুনের ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে৷ পুলিশের সামনে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং টিএসআরের কেম্পের ভেতর সাংবাদিক সুদীপ দত্তভৌমিক খুন হয়েছেন৷ এই পরিস্থিতি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রমান দিচ্ছে৷
তাই, মঙ্গলবার আইনের শাসন ফিরিয়ে আনার দাবিতে বিজেপি সারা রাজ্যে থানা ঘেরাও করবে৷ ডা, সিনহা জানান, সারা রাজ্যে মোট ৫০টি থানা ঘেরাও করা হবে৷ সকাল ১১টা থেকে ঘেরাও কর্মসূচী শুরু হবে৷ তবে কতক্ষণের জন্য ঘেরাও কর্মসূচী পালন করা হবে সেবিষয়ে ডা, সিনহা বলেন, স্থানীয় পরিস্থিতির উপর তা নির্ভর করবে৷
এদিকে, চলতি মাসে রাজ্যে বিভিন্ন স্থানে উপজাতিদের র্যালি সংগঠিত করবে জনজাতি মোর্চা৷ সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর বীরচন্দ্র মনুতে জনজাতী র্যালি সংগঠিত হবে৷ ঐ র্যালিতে অংশগ্রহণ করতে আসছেন জনজাতি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ রামবিচার নেতাম৷ এদিকে আগামী ১১ ডিসেম্বর ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলার জনজাতিদের নিয়ে কুমারঘাটে র্যালি সংগঠিত হবে৷ ঐ র্যালিতে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম৷ তাছাড়া, আগামী ১৫ডিসেম্বর খুমুলুঙে রাজ্যের অবশিষ্ট জেলা গুলির জনজাতিদের নিয়ে র্যালি সংগঠিত হবে৷
এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী দেওধর আইএনপিটির সাথে জোটের প্রসঙ্গে বলেন, তাদের তরফে এবিষয়ে কোন আবেদন আসেনি৷ তবে, বাম বিরোধী যেকোন রাজনৈতিক দলের সাথে জোট করতে বিজেপির কোন আপত্তি নেই৷ কেবল মাত্র আইপিএফটির ক্ষেত্রে পৃথক রাজ্যের দাবি তারা ছেড়ে দিলে তাদের সাথেও জোটে আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, রাজ্যের জনজাতিদের কল্যানে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামের সাথে বিজেপির জনজাতি মোর্চা প্রতিনিধিরা সাক্ষাৎ করে মেমোরেন্ডাম তুলে দিয়েছেন বলে শ্রী দেওধর জানিয়েছেন৷ কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে, এডিসি এলাকায় স্টেট কাউন্সিল গঠন করে অধিক ক্ষমতা এবং সরাসরি অর্থ প্রদান করার জন্য৷ তবে এক্ষেত্রে প্রস্তাব রাজ্য সরকারের তরফে পাঠাতে হবে৷ শ্রী দেওধর জানিয়েছেন রাজ্যে সরকার গঠন করার পর বিজেপি প্রথম মন্ত্রী সভার বৈঠকে কেন্দ্রের কাছে এই প্রস্তাব পাঠানোর মঞ্জুরি দেওয়া হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top