News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও হদিশ মেলেনি অপহৃত ব্যাঙ্ক কর্মীদের, দিশেহারা পুলিশ
Image

এখনও হদিশ মেলেনি অপহৃত ব্যাঙ্ক কর্মীদের, দিশেহারা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷  ৯৬ ঘন্টা কেটে গেছে৷ এখনও খোঁজ মেলেনি চার গ্রামীণ কর্মীর৷ শুক্রবার ব্যাঙ্কের কাজ শেষ করে গোমতী জেলার তৈদু থেকে তেলিয়ামুড়া হয়ে আগরতলা নিজেদের বাড়ি ফিরছিলেন ওই চার ব্যাঙ্ক কর্মী৷ তৈদু-তেলিয়ামুড়া সড়কের জঙ্গল এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, ডেপুটি ম্যানেজার রক্তিম ভৌমিক, ক্যাশিয়ার সুজিত দেব এবং গ্রুপ ডি কর্মী সুব্রত দেববর্মা৷ নিখোঁজ হওয়ার আটচল্লিশ ঘন্টার পর ধলাই জেলার আমবাসা পুলিশ সুপার ও জেলা শাসকের কোয়াটারের মাঝামাঝি স্থান থেকে উদ্ধার হয় ম্যানেজার তন্ময় ভট্টাচার্যের টিআর ০১ এইউ ০২৩০ নম্বরের মারুতি সেলেরিউ গাড়িটি৷ গাড়ি উদ্ধার হওয়ার তিন ঘন্টার মধ্যে তেলিয়ামুড়া থানার মহারানিপুর জাতীয় সড়কের পাশে উদ্ধার হয় গ্রুপ ডি কর্মী সুব্রত র ব্যবহৃত টিআর ০১ এম ৮১৮৯ নম্বরের সুপার স্পেন্ডার বাইকটিচ৷ প্রশ্ণ উঠেছে, অপহৃতদের ব্যবহৃত বাইক ও গাড়ি প্রত্যক্ষদর্শীদের দ্বারা পুলিশ উদ্ধার করতে পারলেও অপহৃদের এখনও কোন হদিশ নেই কেন৷ তবে পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, চার ব্যাঙ্ক কর্মীকে অপহরণের ছক মাস তিনেক ধরে চলছিল৷ কিন্তু সময়মতো কিছু করে উঠতে পারেনি৷ পুলিশ আরও জানিয়েছে, ধারণা করা হচ্ছে পুলিশি তল্লাশির অভিমুখ পরিবর্তন করতেই অপহরণকারীরা এই কাজ করেছে৷ কারণ চারজনকে অপহরণ করতে হলে তাদের দিগুণ লোক প্রয়োজন৷ একটি গাড়িতে এত সংখ্যক লোক বসা সম্ভব নয়৷ চারজনকে যদি একই গাড়িতে তোলা হয় তা হলে আর মাত্র দুজনের জায়গা হবে৷ তাও খুব কষ্টে৷ তা হলে দুই অপহরণকারী কখনই চারজনকে অপহরণ করতে পারবে না৷ অপহরণকারীরা চার ব্যাঙ্ক কর্মীকে অপহরণ করে গাড়ি ও বাইক থেকে নামিয়ে জঙ্গলের পথেই  নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে৷ এদিকে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম অব ত্রিপুরা গ্রামীণ  ব্যাঙ্ক ইউনিয়নস্ এক বিবৃতিতে শুক্রবার গ্রামীণ ব্যাঙ্কের তৈদু শাখার ম্যানেজার সহ চারজনকে অপহরণের ঘটনা জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির পরিপন্থী বলে মন্তব্য করেছে৷ অপহরণের সঙ্গে যুক্তদের এই ভুল পথ পরিত্যাগ করার আবেদন জানিয়েছে ফোরাম৷ অন্যদিকে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের উদ্যোগে এদিন ১০ সদস্যের এক প্রতিনিধি দল পুলিশ সদর দফতরে গিয়ে পুলিশ মহানির্দেশকের সঙ্গে দেখা করে৷ পুলিশ মহানির্দেশক অপহৃতদের খোঁজে তৎপরতা চলছে বলে জানান৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top