News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদীদের তালিকা থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হাফিজ সঈদ
Image

সন্ত্রাসবাদীদের তালিকা থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হাফিজ সঈদ

লাহোর, ২৮ নভেম্বর (হি.স.) : নিজেকে নির্দোষ প্রমাণের দাবিতে এবার রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্ত হলেন মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার মূলচক্রী হাফিজ সঈদ । রাষ্ট্রসঙ্ঘে দায়ের করা পিটিশন হাফিজ সঈদ দাবি করেছেন তিনি সন্ত্রাসবাদী নন। তাই আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকা থেকে তার নাম যেন বাদ দিয়ে দেওয়া হয়। উল্লেখ্য জামাত-উদ-দাওয়া ছাড়াও লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনের অন্যতম প্রধান হিসেবে পরিচিত হাফিজ সঈদকে আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তানের প্রশাসন তাকে গৃহবন্দী করে রেখেছিল। সম্প্রতি তাকে মুক্তি দিয়েছে পাকিস্তান।
অন্যদিকে লাহোরে অবস্থিত একটি ল’ফার্মের মাধ্যমে এই পিটিশন রাষ্ট্রসঙ্ঘের কাছে দায়ের করেছেন হাফিজ সঈদ। নিরাপত্তা পরিষদের রিসোলিউশন ১২৬৭ ধারায় হাফিজ সঈদের নাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় নথিভুক্ত করেছিল রাষ্ট্রসঙ্ঘ। হাফিজ সঈদই মুম্বই হামলার মূলচক্রী বলে ভারতের তরফে দাবি করা হয়েছিল। সেই হামলায় ১৬০ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং আহত হয়েছিলেন ৩০০ জন। গত সপ্তাহে ২৯৭ দিন গৃহবন্দী থাকার পরে পাকিস্তান সরকারের তরফ থেকে তাকে মুক্তি দেওয়া। হাফিজের মুক্তির পরে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে দাবি করা হয়, হাফিজ সঈদের মতো সন্ত্রাসবাদীর মুক্তি রীতিমতো উদ্বেগের। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকেও হাফিজ সঈদকে পুনরায় গ্রেফতারের জন্য পাকিস্তানকে চাপ দেওয়া হয়। আমেরিকা তার মাথার দাম রেখেছে ১০ মিলিয়ন ডলার।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top