News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে মাওবাদী হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান, আহত ২
Image

মহারাষ্ট্রে মাওবাদী হামলায় শহিদ সিআরপিএফ জওয়ান, আহত ২

গাদচিরোলি (মহারাষ্ট্র), ২৭ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক জন জওয়ান| এছাড়াও মাওবাদী হামলায় আহত হয়েছেন দু’জন| মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের নাম হল, কনস্টেবল মঞ্জুনাথ জাক্কানাভার| তাঁর বাড়ি কর্নাটকের ধারবাদ জেলায়| তিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান| মাওবাদী হামলায় আহত দু’জন জওযানকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, রবিবার গাদচিরোলি জেলায় ধানোরা গ্রামের কাছে মাওবাদী দমন অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং মহারাষ্ট্র পুলিশ| মাওবাদী দমন অভিযান চলাকালীন বিকেল ৫.৪০ মিনিট নাগাদ মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়| এরপর রাত ৮.০০ মিনিট নাগাদ পুনরায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হলে প্রাণ হারান কনসটেবল মঞ্জুনাথ জাক্কানাভার| এছাড়াও আহত হয়েছেন দু’জন জওয়ান|
সিআরপিএফ সূত্রের খবর, শহিদ জওয়ান কনসটেবল মঞ্জুনাথ জাক্কানাভারের বাড়ি কর্নাটকের ধারবাদ জেলায়| তিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top