News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমে ব্যাট করতে ২০৫ রান করল শ্রীলঙ্কা, দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১১ রান
Image

প্রথমে ব্যাট করতে ২০৫ রান করল শ্রীলঙ্কা, দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১১ রান

নাগপুর, ২৪ নভেম্বর (হি.স.) : দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে ২০৫ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ভারতীয় বোলিং আক্রমণের সামনে চন্ডীমল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে দেন অশ্বিন। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। চন্ডীমল আউট হন ৫৭ রান করে। এরপর লাকমল ফিরে যান ইশান্তের বলে। হেরাতকে আউট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন অশ্বিন। অশ্বিন ৬৭ রানে ৪ উইকেট এবং জাদেজা ও ইশান্ত তিনটি করে উইকেট নিয়েছেন। নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কার শুরুটা হল খুবই নড়বড়ে। ২০ রানে প্রথম ও ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা।লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ২ উইকেটে ৪৭। লাঞ্চের পর আরও একটি উইকেট হারিয়েছে তারা।
শ্রীলঙ্কা শিবিরে প্রথম আঘাত হানেন ইশান্ত শর্মা। তাঁর বলে আউট হন সমরাবিক্রম (১৩)। লাঞ্চের আগে থিরিমানেকে ফেরান অশ্বিন। থিরিমানে করেন ৯ রান। লাঞ্চের পর রবীন্দ্র জাদেজার বলে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (১০)। ৬০ রানে তৃতীয় উইকেটের পতন হয় শ্রীলঙ্কা। ক্রিজে রয়েছেন করুণারত্নে ও চন্ডীমল। করুণারত্নে দুবার আউট হতে গিয়েও বেঁচে যান। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার খেলে প্রথম দিনের শেষপর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ১১ রান তুলেছে। গামাজের বলে ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। পিচে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top