নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স): পুরনো আয়কর আইনে এবার বদল আনতে চায় মোদী সরকার। জিএসটি-র মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক
রদবদল হয়েছে। এবার প্রায় ৫০ বছরের পুরনো আয়কর আইনও বদলাতে মরিয়া নমো। ১৯৬১ সালের পর আয়কর ব্যবস্থায় এতদিন কোনও রকম পরিবর্তন হয়নি। গত সেপ্টেম্বরে আয়কর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে করেন নরেন্দ্র মোদী। তখনই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার কথা ভাবেন।
সূত্রের খবর, সাত সদস্যের টাস্ক ফোর্স পুরনো আয়কর আইন খতিয়ে দেখবে। এরপর ছ’মাসের মধ্যে নয়া প্রত্যক্ষ কর আইনের একটি খসড়া তৈরি করে কেন্দ্রকে জমা দিতে হবে তাঁদের। এক্ষেত্রে অন্যান্য দেশের কর ব্যবস্থাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স।
এই টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন অরবিন্দ মোদী। কমিটিতে স্থায়ী আমন্ত্রিত হিসাবে থাকছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমও।
পুরনো আয়কর আইনে এবার বদল আনতে চায় মোদী সরকার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















