News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের অভিযোগে অটো পুড়িয়ে চালককে মারধর গর্জিতে
Image

ধর্ষণের অভিযোগে অটো পুড়িয়ে চালককে মারধর গর্জিতে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ নভেম্বর৷৷ এক মহিলাকে ধর্ষণের অভিযোগে অটো চালককে বেধরক মারধর করা হয়েছে৷ সেই সাথে পুড়িয়ে দেওয়া হয়েছে অটোটি৷ ঘটনাটি ঘটেছে রবিবার  গোমতী জেলার গর্জি আউট পোস্টের অধীন তৈনানীতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে ইসমাইল মিয়া নামে একট যুবকের অটোতে যাত্রী হিসেবে উঠেছিল জনৈক মহিলা৷ তৈনানী ব্রিজ এলাকায় আসতেই পথচারীরা দেখতে পান অটোর মধ্যে এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে৷ তাতে সন্দেহ হওয়ায় অটোটি আটক করে৷ অটো চালকের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে জনগণ অনুমান করেন যে ঐ মহিলাকে ধর্ষণ করা হয়েছে৷ সাথে সাথেই চালককে বেধরক মারধর করা হয়৷ পরিস্থিতি বেগতিক দেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে স্থানীয় টিএসআর ক্যাম্পে আশ্রয় নেয়৷ অন্যদিকে ক্ষুব্ধ জনতা অটোতে আগুন ধরিয়ে দেয়৷ জনগণ টিএসআর ক্যাম্পেও ঘেরাও করেন ঐ অটো চালককে তাদের হাতে তুলে দেওয়ার দাবীতে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে পৌঁছেন পুলিশের পদস্থ অফিসাররা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top