News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগ দেশের গরীব অংশের মানুষের জন্য কাজ করছে না ঃ মুখ্যমন্ত্রী
Image

নীতি আয়োগ দেশের গরীব অংশের মানুষের জন্য কাজ করছে না ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার সথে জনগনের সেবা ও ভালোবাসার মধ্যে দিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে৷ আজ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজের কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজিত দুদিন ব্যাপী এসোসিয়েশান অব সার্জনস অব ইন্ডিয়া’র ত্রিপুরা স্ট্রেট চ্যাপ্ঢারের ১৩ তম বার্ষিক সভার আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এ কথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কাজের মধ্যে স্বচ্ছতা এনে জনগনের আস্থা অর্জন সংশ্লিষ্ট ব্যাক্তির ব্যবহার বা কর্মপরিচালনায় উপর৷ তিনি বলেন, আমাদের রাজ্য ছোট হলেও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে দেশের মধ্য নজির গড়েছে৷ বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে রাজ্য আজ অনেকটাই এগিয়েছে৷ আরও এগিয়ে যেতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে৷ তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার এই দুটি ক্ষেত্রকে বেসরকারী কারণের দিকে নিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ গঠন করার পরবর্তীতে যেসব নীতি গ্রহণ করেছে তার সুফল গরীব অংশের জনগন পাচেছ না৷ নীতি আয়োগ দেশের গরীব অংশের জনগনের জন্য কাজ করছে না৷ সর্বত্র সার্বিক উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই প্রবনতায় পরিবর্তন আনতে হবে৷ অনুষ্ঠানে রাজ্য স্বাস্থ্য পরিষেবার আরও বেশী উন্নতিকল্পে আরো বেশী বিশেষজ্ঞ ডাক্তারদের প্রয়োজনীয়তার উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বলেন, রাজ্যের গ্রাম শহরে সমান্তরাল ভালে জনগনকে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংখ্যা বাড়াতে প্রবেশিকা পরিক্ষার ছাড়পত্রে শিথিলতা এনেছে রাজ্য সরকার৷ পাশাপাশি আগরতলায় পি জি পরীক্ষা কেন্দ্র খোলার জন্য প্রচেষ্টা চলছে৷ তিনি বলেন, চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসক ও জনগনের মধ্যে নিবিড় সম্পর্ক থাকতে হবে৷ নিষ্ঠার সাথে কাজের মাধ্যমেই চিকিৎসকদের জনগনের সেবায় নিয়োজিত হতে হাবে৷ চিকিৎসকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা দরকার৷ তিনি সার্জনদের দুদিন ব্যাপী এই সম্মেলনের সাফল্য কামনা করেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশান অব সার্জনস অব ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি তথা মেডিকেল কাউসিল অব ইন্ডিয়ার বোর্ড মেম্বার ডাঃ আর পি শ্রীবাস্তব, এসোসিয়েশানের ত্রিপুরা চ্যাপ্ঢারের সভাপতি ডাঃ প্রদীপ সরকার, সম্পাদক ডাঃ নীলোৎপল চাকমা, সংগঠনিক কমিটির চেয়ারম্যান ডাঃ বি এস চৌধুরী৷ দুদিন ব্যাপী এি সেমিনার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ চিকিৎসকগণ আলোচনা করবেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top