নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে এবার আলোচনায় বসতে চলেছে ভারত ও চিন৷ সীমান্ত সমস্যায় ইতি টানতে দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে খবর৷ চিনের বিদেশমন্ত্রকের তরফে এই খবর জানিয়েছেন মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়ং৷ শুক্রবার তিনি জানান, ভারত-চিনের বিশেষ প্রতিনিধিরা সীমান্ত নিয়ে আলেচনায় বসবেন৷ সেই সঙ্গে রাশিয়া, ভারত ও চিনের মধ্যে যে বৈঠকের কথা ছিল, তাও অনুষ্ঠিত হবে৷ অাগামীমাসে দিল্লিতে অনুষ্ঠিত হবে সেই বৈঠক৷ ভারত ও চিনের মধ্যে ডোকালাম নিয়ে মূলত কথা হবে বলে খবর৷ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির মধ্যে আলোচনা হবে৷ দুদেশের হয়ে তাঁরাই প্রতিনিধিত্ব করবেন৷ ডোকালাম ছাড়াও চিন-পাকিস্তান ইকোনমিক করিডোর ও কাশ্মীর নিয়েও কথা হবে বলে খবর৷ আলোচনায় সন্ত্রাস সংক্রান্ত সমস্যা নিয়েও কথা হবে বলে জানা গিয়েছে৷ এর আগে ব্রিকস সম্মেলনে ভারত ও চিনের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়৷

দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে এবার আলোচনায় বসছে ভারত ও চিন
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















