News Flash

  • Home
  • Uncategorized
  • থমথমে বিশালগড়, হামলার প্রতিবাদে সিপিআইএম ও বিজেপির পাল্টা মিছিল
Image

থমথমে বিশালগড়, হামলার প্রতিবাদে সিপিআইএম ও বিজেপির পাল্টা মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ শুক্রবার বিকাল তিনটায় বিশালগড় মোটরস্ট্যান্ড থেকে বিজেপি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে৷ পাল্টা মিছিল করে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিশালগড় বিভাগীয় কমিটি৷ তবে রাজনৈতিক সংঘর্ষের জেরে এখনও গোটা বিশালগড় মহকুমার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷
বৃহস্পতিবার সিপাহীজলা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে আজ মহকুমার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করা হয়েছে৷ গতকালের ঘটনার পর বিশালগড় থানায় দুই দল থেকেই মামলা পাল্টা মামলা করা হয়েছে৷ কিন্তু পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তরা পলাতক৷ গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ফের আজ সকালে মুড়াবাড়ীস্থিত বিজেপি দলীয় অফিসে ভাঙচুর চালায় সিপিএম ক্যাডার বাহিনী৷ থমথমে পরিস্থিতি গোটা বিশালগড়জুড়ে৷ বৃহস্পতিবারের রাতের ঘটনায় উভয় দলের দলীয় অফিস ভাঙচুর, গাড়ি, বাইক ভাঙচুর করা হয় এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে শাসকদল সিপিআইএম এবং প্রধান বিরোধী দল বিজেপি উভয় দলেরই হাজারো কর্মী সমর্থক নিয়ে বিশালগড়ের রাজপথ কাঁপিয়ে বিক্ষোভ মিছিল করে৷ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় মোটরস্ট্যান্ড থেকে নিতাই চৌধুরী, অঞ্জল পুরকায়স্ত শ্রীবাস ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হয়৷ যুব ব্রিগেডের নেতৃত্ব দেয় সংগঠনের রাজ্য সভাপতি টিংকু রায়, জেলা মোর্চার সভাপতি নবাদুল দেব এবং মহিলা ব্রিগেজের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেত্রী প্রতিমা ভৌমিক৷ মন্ডল সভানেত্রী রমা সাহা৷ এই মিছিলটি বিশালগড় হাসপাতালের ব্রীজ সংলগ্ণ এলাকা থেকে ঘুরে পুণরায় বিশালগড় মোটরস্ট্যান্ডে এক সভায় মিলিত হয়৷ মাঝপথে মিছিলে যোগ দেয় বিধায়ক সুদীপ রায় বর্মন৷ ভাষণ দিতে গিয়ে টিংকু রায় বলেন মানিকবাবু বুঝে গেছেন তাদের সময় শেষ হয়ে গিয়েছে৷ তাই তারা ক্ষমতায় টিকে থাকতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে৷ সুদীপ রায় বর্মন বলেন- রাজ্যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে৷ কেন্দ্রীয় বন্দোবস্ত দরকার৷ এদিকে, বিকাল ৪৩৫ মিনিটে অফিসটিলাস্থিত কালীবাড়ী মাঠ থেকে সিপিএম দলের মিছিলটি বের হয়৷ সিদ্দিকুর রহমান, পার্থপ্রতীম মজুমদার, প্রদেশ রায় মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন৷ ব্রীজ চৌমুহনী থেকে ফিরে বিশালগড় নীচের বাজারে বিক্ষোভ সমাবেশ করে সভা করা হয়৷ সভায় বক্তারা সকলেই মোদি সরকারের তথা বিজেপির তীব্র সমালোচনা করেন৷ বিশালগড়ে রক্তপাতের অতীত টেনে সন্ত্রাসীদের সন্ত্রাসের প্রতিরোধ গড়ার প্রস্তুতির আহ্বান রাখেন পার্থপ্রতীমবাবুরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top