News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ দফা দাবিতে মজদুর সংঘের ডেপুটেশন
Image

১০ দফা দাবিতে মজদুর সংঘের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ ১০ দফা দাবীতে আন্দোলনে সরব হয়েছে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ৷ অটো রিক্সা শ্রমিকদের আর্জিত অধিকার রক্ষার দাবীতে বৃহস্পতিবার মজদুর সংঘের উদ্যোগে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন৷ আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে সু-বিশাল মিছিল করে ট্রান্সপোর্ট কমিশনারে হাতে ১০ দফা দাবী সনদ তোলে দিয়েছেন৷ ডেমারেড অটোরিক্সার ক্ষেত্রে নতুন পারমিট প্রদান করা, পেট্রোল থেকে সি এন জি রেজিস্ট্রেশনের ফি অটোরিক্সার ক্ষেত্রে ৩৫২৫ টাকার ক্ষেত্রে ৪৫২৫ টাকা নেওয়া বন্ধ, সমস্ত বি ও সি তে সিএনজি ফিলিং স্টেশন নির্মাণ, পুরানো ই-রিক্সার রেজিস্ট্রেশন প্রদান করা, পণ্যবাহী ট্রাকের স্ট্যান্ড থেকে ক্রমানুসারে বি এম এস অন্তর্ভূক্ত ট্রাকগুলির পরিষেবা চালু করার দাবী জানিয়েছেন, মহাসংঘের রাজ্য প্রভারী অসীম দত্ত৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকার বিরোধী শ্রমিক সংঘের কার্যকর্তাদের আইনী প্যাচে জড়িয়ে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করছে৷ অবিলম্বে ব্যবস্থা গ্রহণে ট্রান্সপোর্ট কমিশনার ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন অসীম দত্ত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top