নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ প্রধানমন্ত্রী উজালা যোজনায় গ্যাস বিলির আবেদনপত্র জমা নিচ্ছে বিজেপি কর্মীরা৷ এর প্রতিবাদ জানিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ অবিলম্বে প্রশাসনিক ভাবে ভর্তুকিতে গ্যাস সংযোগ দেবার দাবীও জানিয়েছেন তিনি৷ অভিযোগ করেন, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে একাজ করে চলেছে৷ যা প্রশাসনকে করা উচিৎ৷
কৈলাসহর কংগ্রেস ভবনে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এক মাসব্যাপী কংগ্রেসের পদযাত্রা চলছে৷ মানুষের দুঃখ দুর্দশারও খোঁজ খবর নিচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা৷ জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান জানান, নোটবন্দির দিন তথা আট নভেম্বর কালো দিবস পালন হবে কৈলাসহরেও৷ হবে সমাবেশ৷ এই সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও দাহ করা হবে৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিসির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, ব্লক যুব কংগ্রেস সভাপতি রুণু মিয়া প্রমুখ৷

উজালার আবেদনপত্র নিচ্ছে বিজেপি, প্রতিবাদ কংগ্রেসের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















