News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে গত ৬ মাসে ৮০ জন সস্ত্রাসবাদীকে নিকেশ করেছে ভারতীয় সেনা, দাবি বিএস রাজুর
Image

কাশ্মীরে গত ৬ মাসে ৮০ জন সস্ত্রাসবাদীকে নিকেশ করেছে ভারতীয় সেনা, দাবি বিএস রাজুর

শ্রীনগর, ৩ নভেম্বর (হি.স.): কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর ভিক্টোর ফোর্সের প্রধান মেজর জেনারেল বিএস রাজু জানিয়েছেন, গত ছয় মাসে ৮০ জন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের খতম করেছে সেনাবাহিনী। পাশাপাশি তিনি দাবি করেছেন, এখনও দক্ষিণ কাশ্মীরে ১১৫ জন জঙ্গি উপস্থিতির খবর ভারতীয় সেনার কাছে রয়েছে। এই ১১৫ জনের মধ্যে আনুমানিক ১৫ জন পাকিস্তান থেকে আসা জঙ্গি এবং বাকি ৯৯ জন স্থানীয় জঙ্গি।
অন্যদিকে, জঙ্গিদের প্ররোচনায় কান না দেওয়ার জন্য কাশ্মীরি যুবকদের কাছে অনুরোধ করেন তিনি। যেসব কাশ্মীরি সন্ত্রাসবাদী সংগঠনে নাম লিখিয়েছে তারা যদি আত্মসমর্পণ করতে চায় তবে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে তাদের পুর্নবাসন দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top