News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি
Image

হিমাচল প্রদেশে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি

হিমাচল প্রদেশ, ২ নভেম্বর (হি.স.): আগামী ৯ই নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন৷ হাতে আর মাত্র সাত দিন সময়৷ তাই প্রচারে ঝাপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল৷ হিমাচল প্রদেশে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি৷ সেই আত্মবিশ্বাসই ধরা পড়ল প্রধানমন্ত্রীর বক্তব্যেও৷ এদিন কাংরার এক জনসভাতে প্রথম নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাহাড়ি রাজ্যে এসে কংগ্রেস মুক্ত হিমাচল প্রদেশ গড়ার ডাক দেন তিনি৷ সেই চেনা মেজাজে কংগ্রেসকে বিঁধলেন তিনি৷ রাজ্যবাসীর কাছে তার আবেদন, পরিবারতন্ত্র, দুর্নীতি ও জাতপাতের হাত থেকে হিমাচলকে বাঁচান৷ এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী বলেন, এখানে এবার বিজেপি ক্ষমতায় আসতে চলেছে৷ বিজেপির প্রতি আপনাদের ভালোবাসা দেখে তা বুঝলাম৷ আমি এখানে এসে প্রচার না করলেও দল ক্ষমতায় আসছে৷ মানুষ স্থানীয় বিজেপি নেতাদের এত ভালোবাসে যে এখানে আমার আসার কোন দরকার ছিল না৷ এদিন হিমাচলে নির্বাচনী প্রচার সেরে গুজরাতে উড়ে যান মোদী৷ সেখানে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন৷
কংগ্রেসকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, দলটি এখন লাফিং ক্লাবে পরিণত হয়েছে৷ এখানে পাঁচটি মাফিয়া রাজ চলছে৷ মাইনিং মাফিয়া, ফরেস্ট মাফিয়া, ড্রাগ মাফিয়া, টেন্ডার মাফিয়া আর ট্রান্সফার মাফিয়া৷ সরকার কোন ভালো কাজ করলেও কংগ্রেস নেতারা তা নিয়ে প্রশ্ন করে৷ সারা দেশে দেখেছে ডোকালাম সমস্যার সমাধান কিভাবে করা হয়েছে৷ কিন্তু কংগ্রেস নেতাদের মধ্যে এখনও সন্দেহ আছে৷ তারা এখনও প্রশ্ন তোলে৷ রাহুল গান্ধীর নাম না করেও তাকে চিমটি কেটে মোদী বলেন, একজন ব্যক্তি, যিনি এমন এক পরিবারে জন্মেছেন যারা দশকের পর দশক দেশ শাসন করে গিয়েছে, তার এই দেশের সেনাবাহিনী ও ইনটেলিজেন্স সংস্থার উপর ভরসা নেই৷ তিনি চিনা কূটনীতিকের সঙ্গে দেখা করে ডোকালাম নিয়ে আলোচনা করে এলেন৷ প্রসঙ্গত, চলতি বছর জুলাই মাসে ডোকালাম সমস্যা চলাকালীন চিনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী৷ প্রথমে কংগ্রেস এরকম কোন মিটিংয়ের কথা অস্বীকার করলেও, পরে তারা স্বীকার করে নেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top