News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে বিমান পরিষেবায় এক শতাংশ জ্বালানি মাশুল নেবে রাজ্য
Image

কৈলাসহরে বিমান পরিষেবায় এক শতাংশ জ্বালানি মাশুল নেবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ যেকোনো বিমান সংস্থা যদি কৈলাসহর বিমানবন্দরে বিমান পরিষেবা প্রদান করে তাহলে এক্ষেত্রে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল এর উপর এক শতাংশ ভ্যাট লাগবে বলে আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি জানান, অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল জি এস টি’র আওতায় বাইরে থাকা ভ্যাট আইন ২০০৪ অনুযায়ী আমাদের রাজ্যে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের উপর ১৮ শতাংশ ভ্যাট চালু রয়েছে৷ কিন্তু কৈলাসহর বিমানবন্দরে যদি কোনো বেসরকারি বিমান সংস্থা বিমান পরিষেবা প্রদান করে তাহলে এক্ষেত্রে অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল -এর উপর এক শতাংশ ভ্যাট লাগবে৷ আগরতলা বিমানবন্দরের ক্ষেত্রে তা ১৮ শতাংশ থাকবে৷ মন্ত্রী আরও জানান, আমাদের রাজ্যে শিল্প স্থাপনের জন্য আই টি ইনসেনটিভ স্কিম, ২০১৭ অনুযায়ী করের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল৷ সেখানে উল্লেখ ছিল সেগুলি ভ্যাট বা সি এস টি’র মাধ্যমে করা সংগ্রহ করা হবে৷ এখন যেহেতু জি এস টি চালু হয়েছে সেক্ষেত্রে আই টি ইনসেনটিভ স্কিমে ভ্যাট বা সি এস টি’র পরিবর্তে জি এস টি শব্দটি সংযুক্ত করার জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে আই টি ইনসেনটিভ স্কিম, ২০১৭ র নিয়ম নীতির সংশোধন করা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top