News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক বৃদ্ধিতে চিনকে টেক্কা দেবে ভারত দাবি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের
Image

আর্থিক বৃদ্ধিতে চিনকে টেক্কা দেবে ভারত দাবি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

ওয়াশিংটন, ২৬ অক্টোবর (হি.স.) ভারত চিনের অর্থনীতিকে টপকে যাবে বলে আশা প্রকাশ করলেন আমেরিকায় সফররত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের৷ ভারত-মার্কিন উদ্যোগপতিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন৷ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন ভারত চিনের অর্থনীতিকে টপকে যাবে।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অন্য দেশের তুলনায় অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি ঘটাচ্ছে৷ খুব শিগগিরই আমরা চিনকে টপকে যাব৷ পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের নোট বাতিল এবং জিএসটিরও প্রশাংসা করেন৷ তার দাবি ৩ বছরের মধ্যে দেশে কোনও ঘরছাড়া থাকবে না৷ কৃষকদের আয় দ্বিগুণ করা কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য বলে মনে করেন তিনি৷
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যদি কৃষিক্ষেত্রে দ্বিগুণ আয় হয়, তাহলে কৃষকদের আয়ও দ্বিগুণ হবে৷ বিশুদ্ধ জল, রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা তার প্রশাসনের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি৷
এর পাশাপাশি মধ্যপ্রদেশে বিনিয়োগ করারও আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন আগামী কয়েক বছরের মধ্যে মধ্যপ্রদেশের জৈবিক পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে পড়বে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top